ক্যালিফোর্নিয়ার আকাশে ধূমকেতু সুচিনশান-এটলাস!

Posted on
Translated by

Brian Fulda

ধূমকেতু সুচিনশান-এটলাসের (Comet Tsuchinshan-ATLAS) লেজগুলো দেখতে কি অসাধারণই না ছিলো! গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পূর্ব সিয়েরা পর্বতমালার উপরে খুবই বিস্ময়করভাবে C/2023 A3 (সুচিনশান–এটলাস) ধরা পড়েছে, যা ছবিতে দেখানো হয়েছে।

ধূমকেতুটি শুধু তার একটি উজ্জ্বল লেজই দেখায় নি বরং প্রায় বিপরীত দিকে একটি স্পষ্ট অ্যান্টি-টেইলও দেখা গিয়েছে। ডান দিকে অনেক দূরে গ্লোবুলার স্টার ক্লাস্টার M5 দেখা যাচ্ছে। ধূমকেতুটি যত এগিয়ে আসছিলো, ততই প্রশ্ন উঠছিল যে, এটি কি সূর্যের তীব্র তাপে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কিনা। তবে বাস্তবে, এটি টিকে গিয়েছিল এবং রাতের আকাশের যেকোনো তারার চেয়ে উজ্জ্বল হয়ে উঠেছিল (ম্যাগনিটিউড -4.9)।

কিন্তু দুর্ভাগ্যবশত এটি তখন সূর্যের এতটাই কাছাকাছি ছিলো যে অনেক সাধারণ পর্যবেক্ষকদের জন্য এটিকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিলো। ধূমকেতু সুচিনশান-এটলাস (Comet Tsuchinshan-ATLAS) ২০২৪ সালের উল্লেখযোগ্য ধূমকেতু হিসেবে পরিচিত হবে কিনা, তা এখন অনেকাংশে নির্ভর করছে আসন্ন ধূমকেতু C/2024 S1 (এটলাস) পরবর্তী দুই সপ্তাহে কতটা প্রভাবশালী হয়ে উঠে তার উপর।

——————————————————-

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Brian Fulda

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

#SiriusTranslators

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations