আমরা কি কখনো নিজের চোখে অন্য কোনো গ্যালাক্সি দেখেছি? এই ছবিটিতে দ্য লার্জ ম্যাগেলানিক ক্লাউড (এলএমসি) দেখানো হয়েছে, যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির অন্যতম কাছের প্রতিবেশী। আমরা যদি ২০ ডিগ্রি উত্তর অক্ষাংশের দক্ষিণে যেকোনো স্থানে যাই (তবে যত বেশি দক্ষিণে যাবেন তত ভালো), বড় শহর ও আলোক দূষণ থেকে দূরে অন্ধকার আকাশের নিচে গেলে আমরা একে খালি চোখেই দেখতে পারব।
এটি প্রায় ১ লক্ষ ৬৩ হাজার আলোকবর্ষ দূরের একটি বামন অনিয়মিত গ্যালাক্সি এবং আমাদের গ্যালাক্সিগুলোর লোকাল গ্রুপ একটি সদস্য। আকারে ছোট হওয়া সত্ত্বেও এবং এর মোট ভর মিল্কিওয়ে গ্যালাক্সির ভরের প্রায় ১০ থেকে ২০ শতাংশের সমান হলেও, এলএমসি অত্যন্ত সক্রিয়ভাবে নতুন তারা তৈরি করে চলেছে। এর আংশিক কারণ হতে পারে এলএমসি-এর ওপর মিল্কিওয়ে গ্যালাক্সির কারণে সৃষ্ট মহাকর্ষীয় জোয়ার-ভাটার টান ও ধাক্কা। কিছু জ্যোতির্বিদ ভবিষ্যদ্বাণী করেছেন যে, প্রায় ২০০ কোটি বছরের মধ্যে এটি মিল্কিওয়ে গ্যালাক্সির সাথে ধাক্কা খাবে।
This material is translated from Astronomy Picture of the Day(APOD).
Image Credit: Monica Mesa
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.
#siriustranslators



