রো অপিউচি এর হওয়াই মিঠাই মেঘ!

Posted on
Translated by

Image Credit & Copyright: Ángel Molina

যদিও এদের হাওয়াই মিঠাইয়ের মতো দেখতে, আপনি এই মেঘগুলো খেতে পারবেন না! স্পেনের ক্যাডিজ থেকে তোলা আজকের ছবিতে দেখা যাচ্ছে রো অপিউচি কমপ্লেক্স, নতুন ও পুরোনো মহাজাগতিক ঘটনার এক ঐশ্বর্যপূর্ণ বুনন। এই রঙিন মেঘমালা আমাদের নিকটবর্তী একটি নক্ষত্র-গঠনকারী অঞ্চল (আঁতুড়ঘর), যা আদিতারা ও টি টাউরি নক্ষত্রসহ আরও শত শত নবীন মহাজাগতিক বস্তু ধারণ করে আছে।

এর কেন্দ্রে থাকা ত্রি-নাক্ষত্রিক ব্যবস্থা থেকে নির্গত আলো চারদিকের ক্ষুদ্র ধূলিকণায় প্রতিফলিত হয়ে নীল প্রতিফলন নীহারিকা (Blue Reflection Nebula) সৃষ্টি করে। উত্তপ্ত নক্ষত্র থেকে নির্গত অতিবেগুনি রশ্মি চারপাশের হাইড্রোজেন গ্যাসকে আয়নিত করে লাল নির্গমন নীহারিকা (Red Emission Nebula) তৈরি করে।

হলুদ অঞ্চলটিকে আলোকিত করে রাখা অ্যান্টারেস হলো একটি লাল অতিদানব নক্ষত্র, যা সৌরজগতের গ্রহাণু বেল্টকে (Asteroid belt) গ্রাস করার মতো বিশাল। অন্যদিকে, কালো মহাজাগতিক ধূলিকণা এই কমপ্লেক্সের কিছু রংকে অবরুদ্ধ করে রেখেছে।

সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণে কিছু লুকানো নক্ষত্র-পরিবেষণ চাকতির (Circumstellar disks) ছায়া দেখা গেছে, যা গ্রহ গঠনের প্রাথমিক ধাপ। এছাড়া, প্রায় মহাবিশ্বের সমান প্রাচীন একটি গোলাকার নক্ষত্রগুচ্ছ ‘মেসিয়ার ৪’ ছবির নিচে ডানদিকে অবস্থান করছে, যা ছায়াপথের (মিল্কিওয়ে) বুকেই নবীনদের আরেকটি এলোমেলো উত্থানের সাক্ষী হয়ে আছে।

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Ángel Molina

Text: Keighley Rockcliffe (NASA GSFC, UMBC CSST, CRESST II)@

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations