গত বুধবারের SuperMoon এর ‘Super’ বিষয়টা আসলে কী ছিল?

Posted on
Translated by

Image Credit & Copyright: Şenol Şanlı

গত সপ্তাহের পূর্ণিমার চাঁদটি অন্যান্য পূর্ণিমার তুলনায় কিছুটা বৃহত্তর এবং উজ্জ্বল ছিল। এর কারণ এই পূর্ণিমায় চাঁদ তার অনুভূ বিন্দুর অত্যন্ত কাছাকাছি অবস্থানে ছিল। অনুভূ বিন্দু (perigee) হলো পৃথিবীর চারপাশে চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী স্থান

সুপারমুনের সংজ্ঞা নিয়ে বিভিন্ন মত থাকলেও, গত বুধবারের সুপারমুন নিশ্চিতভাবে ছিল এ বছরের সবচেয়ে কাছে, বৃহত্তম এবং উজ্জ্বলতম পূর্ণিমা। সুপারমুন জনপ্রিয় হওয়ার একটি প্রধান কারণ এটি অত্যন্ত সহজেই দেখা যায় — কেবল সূর্যাস্তের পর বাইরে যান এবং দিগন্ত থেকে উদয়মান সুপারমুন এর সেই অসাধারণ দৃশ্য উপভোগ করুন।

এখানে প্রদর্শিত ছবিতে গত বুধবারের সুপারমুনকে এ বছরের এপ্রিলের মাইক্রো মুনের সাথে তুলনা করা হয়েছে। মাইক্রো মুন সেই সময় ঘটে যখন পুর্নিমার সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবথেকে দূরবর্তী স্থানে থাকে, যার ফলে এটি সাধারণের চেয়ে সামান্য ছোটো এবং কম উজ্জ্বল দেখায়।

অনেক সংজ্ঞা বিবেচনা করলে বলা যায় যে প্রতি বছর কমপক্ষে একটি সুপারমুন ঘটে, এবং পরের মাসেও আরেকটি আসছে।


This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Şenol Şanlı
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

More Translations