M82: মহাশক্তিশালী গ্যালাক্টিক ঝড়ের গ্যালাক্সি

Posted on
Translated by

Image Credit: NASA, ESA, CSA, A. Smercina (STScI, Tufts), T. Williams (U. Manchester); Image Processing: A. Pagan (STScI)

সিগার গ্যালাক্সি (M82) থেকে কেন লাল ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়?

M82, যাকে সিগার গ্যালাক্সিও বলা হয়, কিছুদিন আগে কাছাকাছি থাকা বড় সর্পিল গ্যালাক্সি M81-এর খুব কাছে দিয়ে অতিক্রম করেছিল। এই ঘটনার ফলে গ্যালাক্সিটি প্রবলভাবে আলোড়িত হয়। তবে শুধু এই ঘটনাই লাল রঙের গ্যাস ও ধুলোর বিশাল মেঘ বাইরে ছড়িয়ে পড়ার পুরো কারণ নয়। বিজ্ঞানীদের ধারণা, M82-তে অসংখ্য নতুন ও উজ্জ্বল তারকা তৈরি হচ্ছে। এসব তারকা থেকে বের হওয়া শক্তিশালী কণার বাতাস (stellar wind) একসঙ্গে মিলে একটি বিশাল গ্যালাক্টিক সুপারউইন্ড (galactic superwind) তৈরি করেছে।

এই সুপারউইন্ডই গ্যাস ও ধুলোকণাকে গ্যালাক্সির বাইরে ঠেলে দিচ্ছে। এই ধুলোকণাগুলো গ্যালাক্সির ভেতরের আন্তঃনাক্ষত্রিক মাধ্যম (interstellar medium) থেকে এসেছে। মজার বিষয় হলো, এদের আকার পৃথিবীর সিগারের ধোঁয়ার কণার আকারের সঙ্গে প্রায় মিল রয়েছে।

এখানে দেখানো ছবিটি দুটি দূরবীনের ছবি একত্র করে তৈরি করা হয়েছে। এগুলো হলো: হাবল স্পেস টেলিস্কোপের দৃশ্যমান আলোর ছবি এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড (অবলোহিত) আলোর ছবি।

ছবিতে গ্যালাক্সির মাঝের উজ্জ্বল অংশটি প্রায় পাশ থেকে দেখা যাচ্ছে। এর ওপরে ও নিচে কমলা ও লাল রঙের বিশাল গ্যাস ও ধুলোর সুতার মতো কাঠামো (filaments) ছড়িয়ে রয়েছে, যা ১০,০০০ আলোকবর্ষেরও বেশি দূর পর্যন্ত বিস্তৃত। M82 পৃথিবী থেকে প্রায় ১ কোটি ২০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি ইনফ্রারেড আলোতে আকাশের সবচেয়ে উজ্জ্বল গ্যালাক্সিগুলোর একটি। পরিষ্কার আকাশে একটি ছোট টেলিস্কোপ দিয়েও উরসা মেজর (Great Bear/সপ্তর্ষিমণ্ডল) নক্ষত্রমণ্ডলের দিকে তাকালে এই গ্যালাক্সিটি দেখা যায়।


This material is translated from Astronomy Picture of the Day(APOD).

Image Credit: NASA, ESA, CSA, A. Smercina (STScI, Tufts), T. Williams (U. Manchester); Image Processing: A. Pagan (STScI)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations