প্লেইয়াডিস: সাত বোনের নক্ষত্রপুঞ্জ

Posted on
Translated by

আপনি কি কখনও প্লেইয়াডিস নক্ষত্রপুঞ্জ (Pleiades) দেখেছেন? দেখলেও, এত বড় আর এত স্পষ্টভাবে হয়তো কখনও দেখেননি। আকাশের সবচেয়ে বিখ্যাত নক্ষত্রপুঞ্জগুলোর একটি এটি।

শহরের তীব্র আলোক দূষণের মধ্যেও খালি চোখে এর উজ্জ্বল তারাগুলো দেখা যায়। তবে অন্ধকার আকাশে দীর্ঘ সময় ধরে ছবি তুললে প্লেইয়াডিসকে ঘিরে থাকা ধুলোর মেঘ স্পষ্টভাবে ধরা পড়ে। এখানে দেখানো ১৮ ঘণ্টার দীর্ঘ এক্সপোজারের ছবিটি পোল্যান্ডের বোরি তুখোলস্কিয়ে অঞ্চল থেকে তোলা হয়েছে। ছবিটি আকাশের এমন একটি অংশ দেখায়, যা আকারে পূর্ণিমার চাঁদের চেয়েও কয়েক গুণ বড়।

সেভেন সিস্টার্স বা এম৪৫ নামেও পরিচিত এই নক্ষত্রপুঞ্জটি পৃথিবী থেকে প্রায় ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত, বৃষ (টরাস) নক্ষত্রমণ্ডলের দিকে। একটি প্রচলিত কাহিনিতে বলা হয়, আগে এখানে সাতটি উজ্জ্বল তারা দেখা যেত, কিন্তু নামকরণের পর থেকে একটি তারা ম্লান হয়ে গেছে, তাই এখন খালি চোখে ছয়টি তারা দেখা যায়।

তবে বাস্তবে, প্লেইয়াডিসে খালি চোখে কতগুলো তারা দেখা যাবে, তা নির্ভর করে আকাশ কতটা অন্ধকার এবং দর্শকের দৃষ্টিশক্তি কতটা ভালো তার উপর।


This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Kamil Fiedosiuk

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations