ছবিতে ওপরের বাঁ দিকে দৃশ্যমান স্পেস-এক্সের ‘ফ্যালকন-৯’ রকেট উৎক্ষেপণের ঠিক এক মিনিট পরেই এই চমৎকার ছবিটি ধারণ করা হয়। চলতি বছরের মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে উৎক্ষেপিত এই মহাকাশযানটি পৃথিবীর নিম্ন কক্ষপথের (Low Earth Orbit) দিকে যাওয়ার সময় তীব্র গতির কারণে একটি অতিশাব্দিক (Supersonic) বস্তুতে পরিণত হয়। অন্যদিকে, নিচে পৃথিবীতে উপযুক্ত স্থানে অবস্থানরত একজন ফটোগ্রাফারের ক্যামেরায় ঠিক সেই মুহূর্তে এটি সূর্যের গোলাকার চাকতির সামনে দিয়ে উড়ে যাচ্ছে বলে মনে হয়।
মহাকাশযানটির প্রচণ্ড গতির ফলে এর সামনে থাকা বাতাস সংকুচিত হয়ে ধনুকের আকৃতির শকওয়েভ বা ঘাত-তরঙ্গ তৈরি করে। এখানে কমপক্ষে তিনটি শকওয়েভ দেখা যাচ্ছে, যা সূর্যালোকের প্রতিসরণের (Refraction) কারণে এমনকি সূর্যের চাকতির বাইরেও স্পষ্ট ফুটে উঠেছে।
পাশাপাশি, যানের পেছনের অংশ থেকে নির্গত ধোঁয়ার একটি অনিয়মিত প্রবাহ ছবির ডান দিকের নিচের অংশে দেখা যাচ্ছে।
অবশ্য এসবের কোনোটিই ‘স্টারলিংক ১০-৫৩’ অভিযানে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব ফেলেনি; রকেটটি সফলভাবে ২৯টি কৃত্রিম যোগাযোগ উপগ্রহ পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দিয়েছে। আর এই পুরো দৃশ্যটি যদি আপনার কাছে যথেষ্ট চমকপ্রদ মনে না-ও হয়—লক্ষ্য করে দেখুন, সূর্যের ওপর কিন্তু স্পষ্ট সৌরকলঙ্কও (Sunspot) দেখা যাচ্ছিল!
This material is translated from Astronomy Picture of the Day(APOD).
Image Credit & Copyright: John Winkopp (WAI Media)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.
সূর্যের সামনে দিয়ে গমনকারী এই মহাকাশযানের সাথে আসলে কী ঘটছে?
Posted on
Translated by

Image Credit & Copyright: John Winkopp (WAI Media)
More Translations
দুই-খণ্ডবিশিষ্ট গ্রহাণু টোরিফুনে
—
by
এই গ্রহাণুটি কেন দুটি জোড়া লাগানো খণ্ডের মতো দেখায়? এই… Read full Translation
আতাকামা মরুভূমির আকাশে মুখোমুখি দুটি আলোর ব্যান্ড
—
by
আতাকামা মরুভূমির আকাশে মুখোমুখি দুটি আলোর ব্যান্ডআকাশে দেখা এই দুটি… Read full Translation
রাতের আকাশের ড্রাগন
—
by
রাতের আকাশে ড্রাগনদের লড়াই করতে আমরা কোথায় দেখতে পাব? দক্ষিণ… Read full Translation



