NGC 1300: দণ্ডাকার সর্পিল ছায়াপথ

Posted on
Translated by
Image Credit & Copyright: NASA, ESA, Hubble Heritage

এই সর্পিল ছায়াপথের একেবারে মাঝখান দিয়ে একটি দণ্ডের মতো অংশ বিস্তৃত আছে। আর সেই দণ্ডের কেন্দ্রেই রয়েছে আরেকটি ছোট সর্পিল গঠন। আর সেই ছোট সর্পিল গঠনের কেন্দ্রেই রয়েছে একটি অতিভারী কৃষ্ণগহ্বর (supermassive black hole)।

এই সবকিছু ঘটে একটি বিশাল, সুন্দর দণ্ডযুক্ত সর্পিল ছায়াপথে, যার নাম NGC 1300। এটি পৃথিবী থেকে প্রায় ৭ কোটি (70 million) আলোকবর্ষ দূরে, এরিডানাস (Eridanus) নক্ষত্রমণ্ডলের দিকে অবস্থিত।

হাবল টেলিস্কোপে তোলা এই ছবিতে NGC 1300 নামের একটি বড় ছায়াপথ দেখা যাচ্ছে। এই ছায়াপথটি প্রায় ১ লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। এর মাঝখানে একটি শক্ত দণ্ড আছে, আর চারপাশে সুন্দর সর্পিল বাহু ছড়িয়ে আছে, যেগুলো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।

এই বিশাল দণ্ডটি কীভাবে তৈরি হলো, কীভাবে এটি টিকে আছে, এবং এটি কীভাবে নক্ষত্র গঠনে প্রভাব ফেলে-এগুলো এখনো গবেষণার বিষয়।


This material is translated from Astronomy Picture of the Day (APOD).

Image Credit & Copyright: NASA ESA, Hubble Heritage

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations