রাতের আকাশে ড্রাগনদের লড়াই করতে আমরা কোথায় দেখতে পাব? দক্ষিণ দিকের নক্ষত্রমণ্ডলী অলটার বা আরা -তে। অবশ্য, এই ড্রাগনগুলো মূলত নির্দিষ্ট আকৃতির মতো দেখতে গ্যাস এবং ধূলিকণা দিয়ে তৈরি। পৌরাণিক এই যুদ্ধরত পশুদের আকাশের মাঝের বাড়ির ক্যাটালগ নাম দেওয়া হয়েছে এনজিসি ৬১৮৮, যা প্রায় ৪,০০০ আলোকবর্ষ দূরে একটি সুবিশাল আণবিক মেঘের প্রান্তের কাছাকাছি অবস্থিত।
মাত্র কয়েক মিলিয়ন বছর আগে সেখানে এমবেডেড আরা ওবি১ অ্যাসোসিয়েশনের বিশাল ও তরুণ তারকাগুলো তৈরি হয়েছিল, যা নাক্ষত্রিক বায়ু এবং তীব্র অতিবেগুনি বিকিরণের মাধ্যমে এই অন্ধকার আকৃতিগুলো তৈরি করেছে এবং নেবুলার উজ্জ্বলতাকে শক্তি জুগিয়েছে। আকাশের ক্যানভাসে এনজিসি ৬১৮৮-এর সাথে যোগ দেওয়া, নিচের ডানদিকে দৃশ্যমান বস্তুটির নাম হলো অদ্ভুত এক নির্গমন নেবুলা, যার নাম এনজিসি ৬১৬৪। এই অঞ্চলেরই আরেকটি বিশাল তারকা দ্বারা সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে ধারণ করা এই চমৎকার বিশাল দৃশ্যের ছবিটি ২ ডিগ্রিরও বেশি (চারটি পূর্ণিমার চাঁদের সমান) জায়গা জুড়ে বিস্তৃত।
——————————————————–
This material is translated from Astronomy Picture of the Day(APOD).
Image Credit & Copyright: Rod Prazeres
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



