
Processing & Licence: Judy Schmidt
এই মহাজাগতিক “দানব”-এর মাথার ভেতরে একটি তারা আছে, যা ধীরে ধীরে এটিকে নষ্ট করে দিচ্ছে। আসলে এই বিশাল দানবটি কোনো জীবন্ত কিছু নয়—এটি গ্যাস আর ধূলিকণার তৈরি লম্বা স্তম্ভ, যার দৈর্ঘ্য কয়েক আলোকবর্ষ পর্যন্ত।
মাথার ভেতরের তারাটি সরাসরি দেখা যায় না, কারণ চারপাশে ঘন ধূলিকণা রয়েছে। তবে এটি শক্তিশালী কণার দুই দিকের স্রোত (যাকে হারবিগ-হারো জেট বলা হয়) ছুঁড়ে দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।
এটি প্রায় ৭,৫০০ আলোকবর্ষ দূরে ক্যারিনা নীহারিকায় অবস্থিত এবং অনানুষ্ঠানিকভাবে “মিস্টিক মাউন্টেন” নামে পরিচিত। যদিও এটি মূলত হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি, তবুও ধূলিকণার কারণে দেখতে অন্ধকার লাগে।
এই ছবিটি হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা। চারপাশের নতুন গঠিত বিশাল তারাগুলোর তীব্র আলো ও বায়ু এই ধূলিময় অঞ্চলগুলোকে ধীরে ধীরে উড়িয়ে দিচ্ছে।
আর কয়েক মিলিয়ন বছরের মধ্যেই এই বিশাল গঠনের মাথা এবং বেশিরভাগ অংশ সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।
This material is translated from Astronomy Picture of the Day (APOD).
Image Credit & Copyright: Hubble, NASA, ESA;
Processing & Licence: Judy Schmidt
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.


