চাঁদ, শুকতারা ও কৃত্তিকা

Posted on
Translated by

Image Credit & Copyright: Gianni Tumino

না, পৃথিবী হঠাৎ আরো ছয়টি চাঁদ জোটায়নি!
​আজকের Astronomy Picture of the Day (APOD)-তে থাকছে দক্ষিণ ইতালির গোধূলির আকাশে চাঁদ, শুকতারা (শুক্র গ্রহ) ও কৃত্তিকার গল্প।

​২০২৩ থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্রান্তিবৃত্ততলে (Ecliptic plane) কৃত্তিকা অবস্থান করায় পৃথিবীর আকাশে প্রতি মাসে একবার চাঁদ ও কৃত্তিকার দেখা হয়। ক্রান্তিবৃত্ততল হলো মহাকাশে সেই কাল্পনিক সমতল, যার ওপর পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। ২০২৬ সালের এপ্রিল তেমনই একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছে।

​এই নীলাম্বরী কৃত্তিকার প্রায় ছয়টি নক্ষত্র সাধারণত খালি চোখেই দেখা যায়। বিশ্বের সর্বত্রই এই নক্ষত্রগুচ্ছ দৃশ্যমান হওয়ায় বিভিন্ন সংস্কৃতিতে কৃত্তিকাকে নিয়ে প্রচুর পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি সৃষ্টি হয়েছে। যেমন: হাউডেনোসাউনিতে (Haudenosaunee) থাকা উত্তর আমেরিকার মানুষের মধ্যে প্রচলিত আছে যে, সাত ভাই প্রচণ্ড উদ্যমী হয়ে নৃত্য করেছিল, যা তাদের মহাকাশে তুলে নেয়।

​জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি কৃত্তিকা নক্ষত্রগুচ্ছের আরও সহস্রাধিক সদস্য খুঁজে পেয়েছেন। এটি প্রমাণ করে যে, হাজার বছরেরও অধিক সময় এই তারকাসমূহ পর্যবেক্ষণ করার পরেও এর সম্পর্কে আমাদের আরও অনেক কিছুই জানার বাকি আছে।


This material is translated from Astronomy Picture of the Day(APOD).

The Moon, Venus, and the Pleiades (APOD: 2026 Apr 29)
Image Credit & Copyright: Gianni Tumino
Text: Keighley Rockcliffe (NASA GSFC, UMBC CSST, CRESST II)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations