ভিডিওটিতে দেখা মানুষগুলো কোনো বিপদের মধ্যে নেই।বাম দিক থেকে নিচের দিকে নেমে আসতে থাকা বস্তুটি মূলত বহু দূর থেকে দেখা একটি ডুবন্ত চাঁদ।এখানে লুনা (চাঁদ) এত বড় দেখাচ্ছে কারণ এটি টেলিস্কোপিক লেন্স দিয়ে তোলা হয়েছে।প্রকৃতপক্ষে ঘুরছে মূলত পৃথিবীই; পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘূর্ণনের ফলে চাঁদটি ধীরে ধীরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মাউন্ট তেইদে আগ্নেয়গিরির আড়ালে মিলিয়ে যাচ্ছে।ক্যানারি দ্বীপপুঞ্জ আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলের কাছাকাছি অবস্থিত।ছবিতে থাকা মানুষগুলো প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং তাদের অনেকেই ক্যামেরার দিকে মুখ করে আছে কারণ তারা ফটোগ্রাফারের পেছনে সূর্যোদয় উপভোগ করছিল।
পূর্ণিমার চাঁদ উদিত হওয়ার সময় সূর্য অস্ত যায় ,এটি মোটেও কাকতালীয় নয়।কারণ পূর্ণিমার চাঁদ সবসময় আকাশে সূর্যের ঠিক বিপরীত দিকে অবস্থান করে।আলোচিত ভিডিওটি ২০১৮ সালে একটি পূর্ণ “মিল্ক মুন” এর সময় ধারণ করা হয়েছিল।এটি কোনো টাইম-ল্যাপ্স ভিডিও নয়; চাঁদটি বাস্তবেই এত দ্রুত অস্ত যাচ্ছিল।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Video Credit & Copyright: Daniel López (El Cielo de Canarias); Music: Piano della Moon (Dan Silva)
Authors & editors: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach




