
আকাশের বুকে এ সব আলোর রেখা কী?
একটি ছায়াপথ,অসংখ্য স্যাটেলাইটের আলোকরেখা,আর কয়েকটি উল্কা।
দূরে, বাম দিকে, প্রসারিত হয়ে রয়েছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মহিমান্বিত বলয়।ডান দিকে, প্রতিবিম্বের মতো দেখা যাচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণরত স্টারলিংক স্যাটেলাইটের সমান্তরাল কয়েকটি আলোকরেখা।
আরো অসংখ্য অস্পষ্ট স্যাটেলাইটের আলোকরেখা ছবিজুড়ে জালের মতো ছড়িয়ে আছে।ছবিতে আরো রয়েছে দুইটি ছোট উজ্জ্বল রেখা যা সম্ভবত বার্ষিক ইটা অ্যাকোয়ারিডস উল্কাবৃষ্টির অংশ।
নিচের ডানদিকে মিটমিট করে জ্বলছে শুক্র গ্রহ। সূর্যালোকের প্রতিফলনে শুক্র ও অন্যান্য উপগ্রহ এই দ্যুতি ছড়ায়।
আর্জেন্টিনার লিমায় নদীর ওপর ৪ঠা মে তারিখে কয়েক ঘণ্টা ধরে ধারণ করা অসংখ্য এক্সপোজারের সমন্বয়ে গঠিত হয়েছে এই অসাধারণ ছবিটি।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach




Leave a Reply