মেসিয়ার ৭৭: উজ্জ্বল এক স্পাইরাল গ্যালাক্সি

Posted on
Translated by

M77: Spiral Galaxy with an Active Center
Image Credit: Hubble, NASA, ESA, L. C. Ho, D. Thilker

M77 বা মেসিয়ার ৭৭ একটি অদ্ভুত গ্যালাক্সি। বিশেষ করে এর কেন্দ্রটি বাকিদের চেয়ে বেশ আলাদা।

গ্যালাক্সিটি আমাদের থেকে ৪৭ মিলিয়ন আলোকবর্ষ দূরে “সি মনস্টার” (Cetus) নক্ষত্রমণ্ডলের দিকে অবস্থিত। সেখানে গ্যালাক্সিটি প্রায় ১ লাখ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত।

NGC 1068 নামেও পরিচিত এই গ্যালাক্সিটি অনেক বেশি উজ্জ্বল। যার কারণে এটি সেফার্ট গ্যালাক্সি বা অতি উজ্জ্বল গ্যালাক্সি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এর ছোটো কেন্দ্রটিতে রয়েছে এক অতিভরের কৃষ্ণগহ্বর, যা জ্যোতির্বিজ্ঞানীদের এই সেফার্ট গ্যালাক্সির রহস্য অনুসন্ধানের বস্তু বানিয়েছে। মেসিয়ার ৭৭ -এর সক্রিয় কেন্দ্র হতে এক্স-রে, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত এবং রেডিও—সব তরঙ্গদৈর্ঘ্যে উজ্জ্বলভাবে দেখা দেয়। ওপরের ছবিটি হাবল স্পেইস টেলিস্কোপে তোলা, যেখানে দেখা যায় গ্যালাক্সির বাহুগুলোর সূক্ষ্ম গঠন। সেখানে রয়েছে লাল ধুলোমেঘের অন্ধকার রেখা ও সাথে নীল তারকা গুচ্ছগুলো স্পষ্টভাবে দৃশ্যমান। সবই গ্যালাক্সির উজ্জ্বল সাদা দীপ্তিময় কেন্দ্রকে ঘিরে অনন্তপথে ঘুরেই চলেছে।

———————————————————

This material is translated from Astronomy Picture of the Day(APOD) published by NASA.

Image Credit & Copyright: Hubble, NASA, ESA, L. C. Ho, D. Thilker

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

#siriustranslators

More Translations