আদি মহাবিশ্বের রহস্যজনক ছোটো ছোটো লাল বিন্দু

Posted on
Translated by

এই ছোটো লাল বিন্দুগুলো আসলে কী? বলা যায় আমরা কেউ নিশ্চিতভাবে জানি নাহ। এই গত বছরই এগুলো প্রথম বারের মতো আবিষ্কৃত হয়েছে। এখন পর্যন্ত জেমস ওয়েব স্পেইস টেলিস্কোপ আদি মহাবিশ্বে শত শত এমন LRD শনাক্ত করেছে। LDR বা Little Red Dots বা মহাবিশ্বের বিশাল ক্যানভাসে থাকা ছোট্ট লাল বিন্দুগুলো দেখতে অত্যন্ত ক্ষীণ হলেও, ভিন্ন উদ্দেশ্যে করা গভীর মহাকাশ পর্যবেক্ষণগুলোতে এগুলো এখন নিয়মিত ধরা পড়ছে।

কিন্তু LRD কী হতে পারে এবং এগুলোর গুরুত্ব কী, এ নিয়ে বিস্তর বিতর্ক চলছে গবেষকদের মাঝে। হয়তোবা এগুলোর মধ্যে রয়েছে গ্যাস ও ধুলোর মহাজাগতিক মেঘের ভেতরে রয়েছে একেবারে রাক্ষস ন্যায় অতিভরের ব্ল্যাক হোল। কিংবা হতে পারে নব ধুলো মেঘময় লালাভ বর্ণের গ্যালাক্সিতে তীব্র নক্ষত্র বিস্ফোরণের ফলাফল। কিংবা হতে পারে ডার্ক ম্যাটার দ্বারা শক্তিপ্রাপ্ত গ্যাসের মেঘ।

ওপরের ছবিগুলোতে জেমস ওয়েব স্পেইস টেলিস্কোপ এর সেই মাধ্যমে আবিষ্কৃত ছয়টি প্রায় বৈশিষ্ট্যহীন LRD দেখানো হয়েছে। এখানে z একটি দূরত্ব নির্দেশক, যাকে মহাজাগতিক রেডশিফট বলা হয়। পাশাপাশি আমাদের মহাবিশ্বে্র চারিদিকে অনুসন্ধান চলছে, যেন বোঝা যায় প্রাচীন LRD-গুলো আজকের দিনে কী রূপ ধারণ করেছে।

———————————————

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit: NASA, ESA, CSA, STScI, JWST; Dale Kocevski (Colby College)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

#siriustranslators

More Translations