LDN-৪৩ : মহাজাগতিক বাদুড় নীহারিকা

Posted on
Translated by

Image Credit & Copyright: Mark Hanson and Mike Selby;

মহাবিশ্বে অসংখ্য নীহারিকা রয়েছে, আর এই নীহারিকাগুলোর মধ্যে হরেক রকমের রূপ দেখা যায়। যদি কখনো প্রশ্ন করা হয়, আকাশের সবচেয়ে ভুতুড়ে নীহারিকা কোনটি? তাহলে এই তালিকার শীর্ষে রয়েছে LDN-৪৩ বা বাদুড় নীহারিকা, যা দেখতে অনেকটা অন্ধকার হ্যালোউইনের রাতের আকাশে তারার মধ্যে উড়ে যাওয়া বিশাল মহাজাগতিক বাদুড়ের মতো।

এই আণবিক মেঘটি পৃথিবী থেকে প্রায় ১৪০০ আলোকবর্ষ দূরে সর্পধারী নক্ষত্রমণ্ডলে অবস্থিত, এবং এর ঘনত্ব এতটাই বেশি যে এটি শুধুমাত্র পটভূমির নক্ষত্রের আলোই নয়, নিকটবর্তী প্রতিফলন নীহারিকা LBN-৭ দ্বারা আলোকিত গ্যাসের আলোও আটকে রাখতে সক্ষম।

এই ১২ আলোকবর্ষ দীর্ঘ গ্যাস ও ধূলিকণার ফিলামেন্ট আসলে একটি নাক্ষত্রিক নার্সারি, যা মৃত্যুর অগ্রদূত নয়। সদ্য গঠিত তরুণ নক্ষত্রের ঘন গ্যাসীয় গুচ্ছ দ্বারা বাদুড় আকৃতির নীহারিকাটি ভিতর থেকে ভুতুড়ে আলোতে জ্বলজ্বল করে।

——————————————————-

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Mark Hanson and Mike Selby; text: Michelle Thaller (NASA’s GSFC)

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

#SiriusTranslators

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations