আজ, ১০ জানুয়ারি ২০২৬, বৃহস্পতি তার অপোজিশন বা সূর্য পৃথিবী বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করছে। এই সময় পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতি সূর্যের ঠিক বিপরীত পাশে অবস্থান করছে, যার ফলে একে সবচেয়ে কাছাকাছি ও সবচেয়ে উজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে।
মাত্র তিন দিন আগে তোলা এই হাই রেজ্যুলেশনের ছবিতে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটিকে দেখা যাচ্ছে। এখানে বৃহস্পতি জুড়ে ঘূর্ণায়মান বিভিন্ন মেঘের স্তরসমুহের অসাধারণ সব গঠন স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানের উজ্জ্বল অঞ্চল ও গাঢ় বেল্টগুলো প্রচন্ড গতিতে ঘূর্ণায়মান এই গ্যাসীয় দানবকে ঘীরে রেখেছে।
বৃহস্পতির মাঝে সবচেয়ে বিখ্যাত ও দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় হলো দা গ্রেট রেড স্পট। গ্রহটির বিষুবরেখার দক্ষিণে, ওপরের ছবির নিচের ডানদিকে অবস্থান করছে। তবে এটিই একমাত্র ঝড় নয়। আরও দুটি ছোট লালচে দাগও দেখা যাচ্ছে, যার একটি উত্তর গোলার্ধের সর্বোচ্চ অঞ্চলের কাছে এবং অন্যটি বৃহস্পতির দক্ষিণ মেরুর কাছাকাছি।
যদিও জানা যায় যে গ্রেট রেড স্পট ধীরে ধীরে ছোট হয়ে আসছে। কিন্তু এর আকার এখনও প্রায় পৃথিবীর সমান।
—————————————————————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Christopher Go
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach



