পৃথিবী থেকে বৃহস্পতি এবং শুক্র

Posted on
Translated by

আকাশে অসাধারণ এই দৃশ্যটি সারা বিশ্ব থেকেই দৃশ্যমান ছিল। ২০১২ সালে সূর্যাস্তের সময় বৃহস্পতি (বামে) এবং শুক্রের (ডানে) এই মিলন পৃথিবীর প্রায় যেকোনো প্রান্ত থেকেই দেখা গিয়েছিল। সূর্যাস্তের সময় আমাদের গ্রহের পশ্চিম দিগন্ত পরিষ্কার থাকলে যে কেউই তাদের দেখতে পেয়েছে। সেই বছর, একজন ফটোগ্রাফার পোল্যান্ডের শুবিন শহরের কৃত্রিম আলো থেকে দূরে গিয়ে এই দুটি গ্রহের সবচেয়ে কাছাকাছি আসার মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করেছিলেন। উজ্জ্বল গ্রহ দুটির মাঝে তখন মাত্র তিন ডিগ্রির দূরত্ব ছিল এবং তার মেয়ে তখন বেশ মজার একটি ভঙ্গিতে দাঁড়িয়েছিল। পেছনে তখনও সূর্যাস্তের হালকা লাল রঙের আভা জ্বলজ্বল করছিল। এই সপ্তাহে সূর্যাস্তের পর বৃহস্পতি এবং শুক্র আবার একসঙ্গে দেখা দিচ্ছে, যারা আজ থেকে প্রায় দুই দিন পর একে অপরের এক ডিগ্রির দূরত্বের মধ্যে চলে আসবে।

——————————————————–
This material is translated from Astronomy Picture of the Day(APOD).
Image Credit & Copyright: Marek Nikodem (PPSAE)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

#siriustranslators

More Translations