জুপিটার অ্যাবিস

Posted on
Translated by

Image Credit: NASA, Juno, SwRI, MSSS; Processing & License: Gerald Eichstädt & Sean Doran

সৌরজগতের রহস্যমন্ডিত গ্রহগুলোর মধ্যে একটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির উপর দিয়ে নাসার রোবোটিক মহাকাশযান ‘জুনোর’ পরিক্রমণের সময় একটি অস্বাভাবিক অন্ধকার মেঘ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যা অনানুষ্ঠানিকভাবে ‘অ্যাবিস’ নামে অভিহিত করা হয়েছে। বৃহস্পতির সেই কালো দাগটি আসলে কী? বিজ্ঞানীদের আবিষ্কৃত বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি অন্যতম, যার সৃষ্টির রহস্য এখনো অজানা।

অ্যাবিসের আশেপাশের মেঘের নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে এটি একটি ঘূর্ণির কেন্দ্রে রয়েছে। যেহেতু বৃহস্পতির বায়ুমণ্ডলে অন্ধকার বৈশিষ্ট্যগুলির গভীরতা আলোক বৈশিষ্ট্যগুলির চেয়ে বেশি, তাই ধারণা করা যায়, অ্যাবিস দেখতে একটি গভীর গর্তের মতো, তবে আরো নির্দিষ্ট প্রমাণ ছাড়া এটি অনুমান মাত্র।

২০১৯ সালে, যখন জুনো বৃহস্পতির মেঘের শীর্ষ থেকে প্রায় ১৫,০০০ কিলোমিটার উপর দিয়ে অতিক্রম করেছিল তখন অ্যাবিসের এই বৈশিষ্ট্যযুক্ত চিত্রটি ধারণ করা হয়। চিত্রটিতে দেখা যায়, অ্যাবিসের চারপাশে ঘূর্ণায়মান মেঘ এবং অন্যান্য ঘূর্ণায়মান ঝড়ের অবস্থান রয়েছে, যেগুলির শীর্ষে হালকা রঙের উচ্চ স্তরের মেঘ রয়েছে। জানা গেছে যে, বৃহস্পতির কাছে জুনোর পরবর্তী পরিক্রমাটি প্রায় তিন সপ্তাহের মধ্যেই হবে।

———————————————————————-

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit: NASA, Juno, SwRI, MSSS; Processing & License: Gerald Eichstädt & Sean Doran.

Original text and editing: Michelle Thaller (NASA’s GSFC)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

#SiriusTranslators

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations