২০১৩ সালের ১৯ জুলাই সৌরজগতের ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটে। সেদিন পৃথিবীর ছবি একসঙ্গে দুটি ভিন্ন গ্রহ থেকে তোলা হয়েছিল সবচেয়ে ভেতরের গ্রহ বুধ (Mercury) এবং বলয়যুক্ত গ্যাসীয় দৈত্য শনি (Saturn) থেকে।
বাম পাশের ছবিতে দেখা যায়, শনিকে প্রদক্ষিণরত Cassini মহাকাশযান পৃথিবীর ছবি তুলেছিল। সেখানে পৃথিবী শনির বলয়ের নিচে একটি ছোট ফ্যাকাশে নীল বিন্দুর মতো দেখা যাচ্ছে। একই দিনে পৃথিবীর মানুষও নিজেদের অবস্থান থেকে শনির অনেক ছবি তুলেছিল।
ডান পাশের ছবিতে পৃথিবী ও চাঁদকে মহাশূন্যের কালো পটভূমিতে দেখা যাচ্ছে। এই ছবিটি তুলেছিল MESSENGER মহাকাশযান, যা তখন বুধ গ্রহকে প্রদক্ষিণ করছিল। মূলত বুধ গ্রহের সম্ভাব্য ছোট উপগ্রহ (চাঁদ) খোঁজার জন্য এই ছবি তোলা হয়েছিল। তাই ছবিতে পৃথিবী ও চাঁদ এতই উজ্জ্বল দেখা যাচ্ছে যে তারা অতিরিক্ত আলোকিত (overexposed) হয়ে গেছে এবং সূর্যের আলো প্রতিফলিত করে ঝলমল করছে।
মজার বিষয় হলো, Cassini এবং MESSENGER—দুই মহাকাশযানই পরে তাদের অভিযান শেষ করেছে। তারা আর কখনও পৃথিবীতে ফিরে আসেনি, তবে সৌরজগত অনুসন্ধানে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে।
This material is translated from Astronomy Picture of the Day(APOD).
Image Credit: Cassini Imaging Team, SSI, JPL, ESA, NASA & NASA / JHU Applied Physics Lab / Carnegie Inst. Washington
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.




