কোথা থেকে আসছে এই উল্কাগুলো?

Posted on
Translated by

আকাশে এদের দিকের কথা বললে এর সঠিক উত্তর হবে পার্সিয়াস নক্ষত্রমণ্ডল। ঠিক এই কারণেই আজকের রাতে পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের দিক থেকে সর্বাধিক সংখ্যায় আসা এই উল্কাবৃষ্টিকে বলা হয় পার্সেইড উল্কাবৃষ্টি — কারণ সব উল্কাই যেন পার্সিয়াসের দিকে থাকা একটি রেডিয়েন্ট বিন্দু থেকে উদ্ভূত।

এর উৎসের কথা বললে, বালুকণা-আকৃতির এই পার্সেইড উল্কাবৃষ্টি-র উল্কাগুলো এসেছে সুইফ্ট-টাটল নামের ধূমকেতুর ধ্বংসাবশেষ থেকে।

এই ধূমকেতুটি সূর্যের চারদিকে একটি সুস্পষ্ট কক্ষপথে ঘোরে, আর এর কক্ষপথের যে অংশ পৃথিবীর সান্নিধ্যে আসে সেটি পৃথিবীর আকাশ থেকে পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের সামনে পড়ে। তাই, যখন পৃথিবী এই কক্ষপথ অতিক্রম করে, পতিত ধ্বংসাবশেষের রেডিয়েন্ট বিন্দুটি পার্সিয়াসের দিকেই দেখা যায়।

এখানে প্রদর্শিত ছবিটি একটি কম্পোজিট, যা ২০২৪ সালের আগস্ট মাসের পার্সেইড উল্কাবৃষ্টি চলাকালীন ছয় রাত ধরে তোলা ছবির সমন্বয়ে তৈরি। এতে পোল্যান্ডের বিয়েশচাদি পর্বতমালার আকাশে ছুটে চলা শতাধিক উজ্জ্বল উল্কা দেখা যায়।

এই বছরের পার্সেইড উল্কাবৃষ্টি, যা সাধারণত বছরের অন্যতম সেরা উল্কাবৃষ্টি, অনেক স্থানে সূর্যাস্তের কিছু পরেই উদিত উজ্জ্বল পূর্ণিমার চাঁদের সাথে দৃশ্যমানতার জন্য পাল্লা দিবে.

More Translations