জোনাকি, উল্কাবৃষ্টি ও মিল্কিওয়ে

Posted on
Translated by

উত্তর গোলার্ধের এক গ্রীষ্মের রাতের স্বপ্নীল এই দৃশ্যটি তৈরি হয়েছে জুলাইয়ের ২৯ ও ৩০ তারিখে ধারণ করা কিছু লং এক্সপোজার ছবি একত্র করে। মেক্সিকোর কেন্দ্রস্থলের সিয়েরা দে অর্গানোস ন্যাশনাল পার্কে তোলা এই ছবিতে দেখা যায় ভূমির কাছাকাছি বহু জোনাকির আঁকাবাকা পথে চলা আলোর রেখা। এবং তাদের উপরেই আমাদের আকাশগঙ্গার বিস্তৃত স্নিগ্ধোজ্জ্বল বহু।

টাইমল্যাপস ছবিতে উপরের বাঁ কোণে আকাশ থেকে নেমে আসা উজ্জ্বল রেখাগুলো হলো ডেল্টা একুয়ারিড উল্কাবৃষ্টির জ্বলন্ত উল্কাদের পদচিহ্ন।

বর্তমানে সক্রিয় এই বার্ষিক ডেল্টা একুয়ারিড উল্কাবৃষ্টি ও আমাদের অধিক-পরিচিত পার্সেইড উল্কাবৃষ্টি আগষ্টের রাতের আকাশে একই সঙ্গে দৃশ্যমান হয়। এই বছরের আগষ্টের প্রথমদিকে মধ্যরাত পার হওয়ার পর রাতের আকাশে চাঁদের আলো থাকে না। তাই এই সময় নিশুতি আকাশপ্রেমীদের উল্কাবৃষ্টি উপভোগ করার জন্য আদর্শ।

এখন কীভাবে একটি ডেল্টা একুয়ারিড উল্কা থেকে একটি পার্সেইড উল্কাকে আলাদা করবেন?

পার্সেইড উল্কার আলোকরেখাগুলো পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের একটি আপাত উৎস থেকে আসছে বলে মনে হবে।

অন্যদিকে, ডেল্টা একুয়ারিড উল্কাগুলো মনে হবে দক্ষিণের কুম্ভ নক্ষত্রমণ্ডল থেকে আসছে, যা এই ছবির উপরের বাঁ কোণে ফ্রেমের বাইরে রয়েছে।

অবশ্যই উত্তর গোলার্ধের গ্রীষ্মরাতে জোনাকিদের এই জৈব-দ্যুতি বিরল কোনো দৃশ্য নয়। তবে আপনি কীভাবে একটি জোনাকির আলোক-রেখাকে একটি উল্কার আলোক-রেখা থেকে আলাদা করবেন? সহজ – এদের কোনো একটা ধরার চেষ্টা করুন 😃

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations