হাবল থেকে ঈগল নেবুলার স্তম্ভ

Posted on
Translated by

নতুন নক্ষত্রের জন্ম দিচ্ছে ঈগল নেবুলা। এই নক্ষত্রেরা ঘন গ্যাস ও ধূলিকণার বিশাল স্তম্ভের ভেতর মহাকর্ষীয় প্রভাবে তৈরি হচ্ছে। নতুন তৈরি হওয়া এসব উজ্জ্বল নক্ষত্রের তীব্র বিকিরণের কারণে চারদিকের উপাদানগুলো যেন উত্তপ্ত বাষ্প হয়ে যাচ্ছে।
হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে নিয়ার-ইনফ্রারেড আলোতে তোলা এই ছবিটি আমাদের সেই পুরু ধূলিকণার ভেতর দিয়ে দেখার সুযোগ করে দেয়, যা সাধারণত দৃশ্যমান আলোতে এই স্তম্ভগুলোকে অস্পষ্ট করে রাখে। কয়েক আলোকবর্ষ দৈর্ঘ্যের এই বিশাল কাঠামোকেই ‘পিলারস অফ ক্রিয়েশন’ বা ‘সৃষ্টির স্তম্ভ’ বলা হয়ে থাকে। এম১৬ নামক স্টার ক্লাস্টার সাথে যুক্ত ঈগল নেবুলার অবস্থান আমাদের থেকে প্রায় ৬,৫০০ আলোকবর্ষ দূরে। আকাশের সারপেন্স কডা (দেখতে সাপের লেজ আকৃতি) নামক দ্বিখণ্ডিতাকৃতির নক্ষত্রমণ্ডলীর দিকে সেই নেবুলা-সমৃদ্ধ অংশে একটা ছোট টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণের জন্য ইগল নেবুলা একটি চমৎকার লক্ষ্যবস্তু।

——————————————————–

This material is translated from Astronomy Picture of the Day(APOD).

Image Credit & Copyright: NASA, ESA, Hubble, HLA; Processing: Luis Romero Ventura

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

#siriustranslators

More Translations