আতাকামা মরুভূমির আকাশে মুখোমুখি দুটি আলোর ব্যান্ড
আকাশে দেখা এই দুটি আলোর ব্যান্ড আসলে কী?
বাম পাশের যে আলোর ব্যান্ডটি আমরা বেশি দেখছি, সেটি হলো আমাদের মিল্কিওয়ে (আকাশগঙ্গা) গ্যালাক্সির মাঝের অংশ। আমাদের সূর্য এই সর্পিল গ্যালাক্সির চাকতির ভেতরেই ঘুরছে। তাই গ্যালাক্সির ভেতর থেকে দেখলে এটি পুরো আকাশ জুড়ে সমান উজ্জ্বল একটি আলোর ব্যান্ডের মতো দেখা যায়।
ডান পাশের যে ব্যান্ডটি তুলনামূলক কম দেখা যাচ্ছে, সেটিকে জোডিয়াকাল লাইট বলা হয়। এটি আসলে সূর্যের আলো, যা সৌরজগতের ভেতরে সূর্যকে ঘিরে থাকা ধূলিকণায় প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায়।
জোডিয়াকাল লাইট সূর্যের কাছাকাছি সবচেয়ে উজ্জ্বল থাকে। তাই এটি সাধারণত সূর্যোদয়ের ঠিক আগে বা সূর্যাস্তের ঠিক পরে সবচেয়ে ভালো দেখা যায়। কিছু সন্ধ্যায় এই আলোর ব্যান্ডটি বেশ স্পষ্টও হতে পারে।
এই শতাব্দীতেই বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে জোডিয়াকাল ধূলিকণার বেশির ভাগই এসেছে এমন ধূমকেতু থেকে, যেগুলো বৃহস্পতি (জুপিটার)-এর কাছ দিয়ে যাওয়ার সময় ধূলিকণা ছড়িয়ে দিয়েছিল।
এই ছবিটি প্রায় এক বছর আগে চিলির আতাকামা মরুভূমি থেকে তোলা হয়েছিল।
This material is translated from Astronomy Picture of the Day(APOD).
Image Credit & Copyright: Julien Looten
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



