দুই-খণ্ডবিশিষ্ট গ্রহাণু টোরিফুনে

Posted on
Translated by

Image Credit & Copyright: JAXA, U. of Tokyo, Chiba Tech, Tokyo U. of Science, AIST, Paris Obs., IAC


এই গ্রহাণুটি কেন দুটি জোড়া লাগানো খণ্ডের মতো দেখায়?

এই মাসের শুরুতে জাপানের মহাকাশযান হায়াবুসা২ (Hayabusa2) গ্রহাণু 98943 Torifune-এর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় ছবিটি তোলে। এর আগে পৃথিবী থেকে দেখে মনে হয়েছিলো টোরিফুনে একটি লম্বা আকৃতির গ্রহাণু। কিন্তু কাছ থেকে তোলা এই ছবিতে দেখা গেছে, এটি আসলে দুটি অংশ (লোব) একসঙ্গে জোড়া লেগে থাকা একটি গ্রহাণু।

প্রায় চারটি ফুটবল মাঠের সমান লম্বা এই মহাকাশ পাথরটি সূর্যকে প্রদক্ষিণ করার সময় প্রায়ই পৃথিবীর কাছাকাছি আসে। তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়।

ছবিতে আরও দেখা গেছে, এর গায়ে অনেক বড় বড় পাথর রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোনো স্পষ্ট আঘাতের গর্ত (ক্রেটার) নেই। বিজ্ঞানীরা মনে করেন, এর কারণ হলো এর পৃষ্ঠটি শক্ত শিলা নয়, বরং অনেক ছোট-বড় পাথরের আলগা স্তূপ (rubble pile) দিয়ে তৈরি।

ধারণা করা হয়, Arrokoth নামের আরেকটি গ্রহাণুর মতোই টোরিফুনের দুটি অংশ আলাদাভাবে তৈরি হয়েছিল। পরে তারা ধীরে ধীরে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জোড়া লেগে যায়, তাই এখন এটি দুই ভাগের মতো দেখায়।

হায়াবুসা২ ২০১৮ সালে Ryugu গ্রহাণুতে সফলভাবে অভিযান চালিয়েছিল। এখন এটি ২০৩১ সালে 1998 KY26 নামের আরও ছোট একটি গ্রহাণুর কাছে পৌঁছানোর পথে রয়েছে। এই গ্রহাণুটি খুব দ্রুত ঘোরে এবং এর ভেতরে বরফের মজুত থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন।


This picture is translated from Astronomy Picture of the Day(APOD).

Image Credit & Copyright: JAXA, U. of Tokyo, Chiba Tech, Tokyo U. of Science, AIST, Paris Obs., IAC

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations