প্যান্ডোরা গ্যালাক্সি ক্লাস্টার

Posted on
Translated by

Pandora’s Cluster of Galaxies

মহাকাশের এই বিস্তৃত অপরুপ দৃশ্যটি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নেয়ারক্যাম (NIRCam) দ্বারা ধারণ করা হয়েছে। ছবিটিতে আমরা গ্যালাক্সি ক্লাস্টার অ্যাবেল ২৭৪৪-কে দেখতে পাচ্ছি। এটি প্যান্ডোরার ক্লাস্টার নামেও পরিচিত। অ্যাবেল ২৭৪৪ আসলে তিনটি বিশাল গ্যালাক্সি ক্লাস্টারের এক মহা-মিলনের ফলাফল। এটি পৃথিবী থেকে প্রায় ৩.৫ বিলিয়ন (৩৫০ কোটি) আলোকবর্ষ দূরে, ভাস্কর নক্ষত্রমণ্ডলের দিকে অবস্থিত।

এই বিশাল ক্লাস্টারটি ডার্ক ম্যাটার দ্বারা প্রভাবিত। যা ক্লাস্টারের চারপাশের স্পেইস -টাইমকে বিকৃত করে, ফলে গ্রাভিটেশনাল লেন্সিং প্রক্রিয়ায় আরও দূরবর্তী গ্যালাক্সিগুলোকেও বিকৃতরূপ দেখা যায়। ছবিতে প্যান্ডোরা ক্লাস্টারের গ্যালাক্সিগুলোর চেয়ে অধিক লালচে যে আলোকবিন্দুগুলো দেখা যাচ্ছে, সেগুলো মূলত মহাবিশ্বের প্রথম দিকে গঠিত দূরবর্তী গ্যালাক্সি। গ্রাভিটেশনাল লেন্সিংয়ের কারণে এই বিন্দুগুলো প্রসারিত ও বেঁকে গেছে।

ছবিতে দেখা যায় কিছু তারার চারদিকে তীক্ষ্ণ আলোর স্পাইক (diffraction spikes) দেখা যাচ্ছে। এগুলো মূলত আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির নিকটবর্তী নক্ষত্র। প্যান্ডোরা ক্লাস্টারের আনুমানিক দূরত্ব ও ছবিতে সম্পূর্ণ মহাজাগতিক অঞ্চলটির বিস্তৃতি বিশাল অঞ্চল জুড়ে ,প্রায় ৬ মিলিয়ন আলোকবর্ষ!

তবে ভয় পাবার কিছু নেই — আমরা চাইলে এই মনোমুগ্ধকর সম্পূর্ণ অঞ্চলটিকে দুই মিনিটের একটি ভিডিয়ো ট্যুরে ঘুরে দেখতে পারব।

____________________________________________________________________
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Video Credit: NASA, ESA, CSA, Ivo Labbe (Swinburne), Rachel Bezanson (University of Pittsburgh), Processing: Alyssa Pagan (STScI)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

#siriustranslators

More Translations