ধুমকেতু C/2025 R2

Posted on
Translated by

বহিঃসৌরজগত থেকে আসা এক নতুন অতিথি ধূমকেতু C/2025 R2 (SWAN), যাকে SWAN25B নামেও ডাকা হয়, আবিষ্কৃত হয়েছে গত সপ্তাহে, ১১ই সেপ্টেম্বর। আশ্চর্যের বিষয় হলো, এটি আবিষ্কৃত হয়েছে সূর্যের সবচেয়ে নিকটবর্তী অবস্থান ‘ পেরিহেলিওন’ ছোঁয়ার মাত্র একদিন আগে। সূর্যকে পর্যবেক্ষণ করা SOHO মহাকাশযানের SWAN যন্ত্র থেকে পাওয়া ছবিতে ভ্লাদিমির বেজাগলি প্রথম ধূমকেতুটি শনাক্ত করেন। ধূমকেতুটি আশ্চর্যজনকভাবে উজ্জ্বল হলেও সূর্যের তীব্র আলোর কারণে ধূমকেতুটি শনাক্ত করা কঠিন ছিলো। তবুও, ১৭ সেপ্টেম্বর তোলা এই ছবিটিতে ধূমকেতু C/2025 R2 (SWAN) – এর সবুজাভ কেন্দ্রীয় বরফ-শিলামিশ্রিত নিউক্লিয়াসকে ঘিরে থাকা গ্যাস ও ধূলোর মেঘ এবং লেজ ধরা পড়ে। ছবির বাম দিকের ওপরে দেখা যাচ্ছে উজ্জ্বল নক্ষত্রমন্ডল গুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র স্পিকা, এসময় পৃথিবী থেকে ধূমকেতুটির দূরত্ব ছিলো ৬.৫ আলোক-মিনিট। ধূমকেতুটি সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তের কাছে, বিশেষ করে দক্ষিণ গোলার্ধ থেকে বাইনোকুলার দিয়ে দেখা তুলনামূলক সহজ হবে। ২ রা অক্টোবর ধূমকেতুটি লিবরা নক্ষত্রমন্ডলের উজ্জ্বলতম নক্ষত্র জুবেনেলগেনুবির পাশ দিয়ে অতিক্রম করবে। ২০ অক্টোবর এটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী অবস্থানে আসবে।


This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Team Ciel Austral.

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations