
Illustration Credit: NASA’s GSFC, J. Schnittman & B. Powell; Text: Francis Reddy (U. Maryland, NASA’s GSFC)
আমরা যদি কখনো কোনো বিশাল কৃষ্ণগহ্বরের দিকে ছুটে যাই, দৃশ্যটা কেমন হবে? এই ছবিটি সেই প্রশ্নেরই একটি কম্পিউটার-নির্ভর উত্তর। সুপারকম্পিউটারে তৈরি এই কল্পচিত্রে দেখা যায়, যেন একটি ক্যামেরা চার মিলিয়ন সূর্যের ভরসমৃদ্ধ এক কৃষ্ণগহ্বরের দিকে পড়ে যাচ্ছে। আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সির কেন্দ্রে যে কৃষ্ণগহ্বর আছে, তার সঙ্গেও এই দৃশ্যের মিল পাওয়া যায়।
ক্যামেরাটি তখন কৃষ্ণগহ্বরের ইভেন্ট হরাইজন থেকে প্রায় এক কোটি ষাট লাখ কিলোমিটার দূরে। গতি আলো-গতির প্রায় ৬২ শতাংশ। এত প্রবল মাধ্যাকর্ষণের টানে আকাশ অদ্ভুতভাবে বিকৃত দেখায়। আকাশগঙ্গার তারার ব্যান্ডটিকে উপরের দিকে একটি ছোট গোল লুপের মতো দেখা যায়। আবার নিচের দিকে দেখা যায় একই ব্যান্ডের আরেকটি বিকৃত চিত্র, যেন আকাশটিই বাঁকিয়ে কেউ নতুন করে সাজিয়েছে।
এ ধরনের কল্পচিত্র জ্যোতির্বিজ্ঞানীদের অনেক সুবিধা দেয়। বাস্তবে যেখানে যাওয়া সম্ভব নয়, সেখানে এমনভাবে গিয়ে দেখা যায়। কৃষ্ণগহ্বরের আশপাশে কী ঘটে, আলো আর স্থানকাল কীভাবে বদলে যায়, এসব বোঝার জন্য এই ভিজুয়ালাইজেশন খুবই কার্যকর।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Illustration Credit: NASA’s GSFC, J. Schnittman & B. Powell; Text: Francis Reddy (U. Maryland, NASA’s GSFC)
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach
#SiriusTranslators


