পাহাড়ের উপরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

Posted on
Translated by

এই যে, সপ্তাহের শুরুতেই বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় আমাদের পৃথিবীর ছায়া পূর্ণিমার চাঁদের ওপর দিয়ে চলে যাচ্ছিল। এই চমৎকার দৃশ্যটিকে আকাশে চাঁদের চলার পথে বিভিন্ন সময়ের ছবিগুলোকে স্ট্যাক বা একত্র করা হয়েছে। ফলে চাঁদের প্রতিটি ছবিতে ধরা পড়েছে কীভাবে আমাদের গ্রহের ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করে নিচ্ছে। এবং যার চূড়ান্ত পরিণতি হলো এর লালচে আভার এক বর্ণিল চাঁদ।
পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে চাঁদের দিকে যাওয়ার সময় সূর্যের আলো বিচ্ছুরিত ও প্রতিসরিত হয়। ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো (নীল এবং সবুজ) খুব সহজেই ছড়িয়ে পড়ে। এজন্য লাল, কমলা ও হলুদ রংগুলো চাঁদের পৃষ্ঠকে রাঙিয়ে দেওয়ার সুযোগ পায়। নাভাহো নেশনে অবস্থিত ৎসে বিতা’ই (“ডানাওয়ালা পাথর”, যা শিপরক নামেও পরিচিত) একটি লালাভ ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে।

নাভাহো নেশন’ হলো যুক্তরাষ্ট্রের আদিবাসী আমেরিকানদের একটি বিশাল সংরক্ষিত অঞ্চল। আর ‘ৎসে বিতা’ই’ হলো মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন ও সুবিশাল আগ্নেয় শিলা, যা স্থানীয় আদিবাসীদের কাছে অত্যন্ত পবিত্র এবং তাদের ইতিহাস ও রূপকথার এক অবিচ্ছেদ্য অংশ। ছবিটিতে দেখতে পাওয়া ৎসে বিতা’ই চাঁদের পাশাপাশি নাভাহো উপজাতির উৎপত্তি, রোমাঞ্চ ও বীরত্বের গল্পগুলোরও কেন্দ্রবিন্দু। চান্দ্র নববর্ষের প্রথম পূর্ণিমা হওয়ায় বিভিন্ন সংস্কৃতিতে এই গ্রহণটির বিশেষ তাৎপর্য ছিল। পূর্ব এশিয়া থেকে উত্তর আমেরিকা পর্যন্ত দৃশ্যমান এই গ্রহণ দূর-দূরান্তের মানুষসব একত্রিত করেছিল, যা ছিল এক মহাজাগতিক মেলবন্ধন এভাবে যে আমরা সবাই একই আকাশের নিচে বাস করি।

—————————————————————

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Satoru MurataText: Keighley Rockcliffe (NASA GSFCUMCPCRESST II)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

#siriustranslators

More Translations