সুইডেনের আকাশে বর্ণিল মেঘ

Posted on
Translated by

Image Credit & Copyright: Vojan Höfer

উত্তর সুইডেনের আকাশ জুড়ে উজ্জ্বল এবং দীপ্তিময়, বিভিন্ন বর্ণের আলো দেখা যাচ্ছে । এই ধরণের অদ্ভুত মেঘমালাকে ন্যাক্রাস ক্লাউড বা মুক্তোর রাণি বলা হয়ে থাকে। এটা খুবই বিরল দৃশ্য। কিন্তু দিগন্তের ঠিক নীচে সূর্যের সাথে ১২‌ই জানুয়ারী তোলা ছবিতে তাদের অবিস্মরণীয় দৃশ্যটি ধরা পড়ে।

এগুলো এক ধরনের মেরু স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ যার উৎপত্তি হয় সাধারণত স্ট্রাটোস্ফিয়ারের মেঘহীন আকাশে প্রচন্ড ঠান্ডায় বরফের স্ফটিক তৈরির ফলে। সূর্য ১৫-২৫ কিলোমিটার ওপরে স্ট্রাটোস্ফিয়ারে দৃশ্যমান। সূর্যের আলো এই মেঘে প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, যখন ভুপৃষ্ঠ থেকে সূর্যকে দেখতে পাওয়া সম্ভব হয় নাহ।—————————————————————————————

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Vojan Höfer

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

#SiriusTranslators

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations