উজ্জ্বল নক্ষত্র ওমিক্রন পার্সিয়াসের কাছাকাছি একটি বিশাল নীহারিকার মহাজাগতিক এক অসাধারণ দৃশ্যপট ছবিতে দেখা যাচ্ছে। টেলিস্কোপের ফ্রেমে ধারণ করা এই ছবিটি, ধুলো, গ্যাস এবং তারার রঙিন সংমিশ্রণে তৈরি যা আকাশে প্রায় ৩ ডিগ্রি এলাকা জুড়ে বিস্তৃত।
এটি পারসিয়াস আণুবীক্ষণিক মেঘের প্রান্তে অবস্থিত, যা প্রায় ১০০০ আলোকবর্ষ দূরে। নীল আভায় ঘেরা প্রতিফলিত তারার আলো দিয়ে আলোকিত ধুলোর মেঘের মধ্যে ওমিক্রন পারসেই কেন্দ্রের একটু বাম পাশে অবস্থান করছে। এর ঠিক নিচে আকর্ষণীয় তরুণ তারার গুচ্ছ IC 348 রয়েছে, যা সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত হয়েছে।ওপরে ডান দিকে হাইড্রোজেন গ্যাসের বিক্ষিপ্ত রক্তিম আভায় অন্ধকার ও অস্পষ্ট মহাজাগতিক ধূলি্ময় মেঘ বার্নার্ড ৩ এর ছায়া দেখা যায়।
অবশ্যই, মহাকাশের ধুলিকণা নতুন তারাগুলি এবং তরুণ প্রোটোস্টারগুলোকে অপটিক্যাল টেলিস্কোপের চোখ থেকে আড়াল করে রাখে। পারসিয়াস আণুবীক্ষণিক মেঘের আনুমানিক দূরত্ব থেকে এই দৃশ্যটি প্রায় ৫০ আলোকবর্ষ বিস্তৃত।
————————————————–
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Ashraf Abu Sara.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry.Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach
#SiriusTranslators




Leave a Reply