কখনো ভেবে দেখেছেন, মাথার ওপরে গরম গ্যাসের আলোর নদী বয়ে যাচ্ছে? ঠিক এমনই এক দৃশ্য তৈরি করেছিল “স্টিভ” নামে পরিচিত এক অদ্ভুত আলোর আভা, যা আকাশে উজ্জ্বল লাল, সাদা আর গোলাপি রঙে ঝলমল করছিল।
স্টিভ আসলে কীভাবে কাজ করে, তা এখনো রহস্য, তবে সাম্প্রতিক গবেষণায় জানা যায় যে এটি আসলে পৃথিবীর আয়নমণ্ডলে, শত কিলোমিটার ওপরে দ্রুতগতির গরম আয়নের প্রবাহের কারণে তৈরি হয়। আর সেই ম্লান লাল আভাটি স্টিভের সঙ্গে যুক্ত থাকতে পারে, কিংবা এটি হতে পারে আরেকটি বিশেষ আভা, যার নাম SAR আর্ক।
এই অসাধারণ ছবিটি ফ্রান্সের কোত দ’ওপালে তোলা হয়েছিল, যখন স্টিভ আকাশে প্রায় মাথার ওপরে ধরা দেয়। দৃশ্যটি মাত্র কয়েক মিনিটের জন্য ছিল, কিন্তু ততক্ষণে আমাদের বুদ্ধিমান অ্যাস্ট্রোফটোগ্রাফার নিজেকে ছবির মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছেন – দেখুন তো, আপনি কি তাকে খুঁজে পেয়েছেন?
——————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Credit & Copyright: Louis LEROUX-GÉRÉ.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.
#SiriusTranslators




Leave a Reply