এনজিসি ৭৬৩৫ (NGC 7635) : বাবল নেবুলা

Posted on
Translated by

Image Credit & Copyright: Chad Leader

এই বিশাল মহাজাগতিক বুদবুদটি কীভাবেই বা তৈরি হয়েছে? এনজিসি ৭৬৩৫ (NGC 7635) হিসেবে তালিকাভুক্ত আকর্ষণীয় এবং মস্তক সদৃশ এক অবয়ব, যা এক নক্ষত্রের শক্তিশালী বাতাস দ্বারা তৈরি হয়েছে। তবে আমাদের কাছে সাধারণভাবে এটি বাবল নীহারিকা নামে বেশি পরিচিত; কারণটা খুবই সহজ – এটি দেখতে ভাসমান বুদবুদের মতো, যেন অসীম মহাবিশ্বে ভাসমান একটি মহাজাগতিক বুদবুদ।

এইখানের এই অসাধারণ ছবিটি দীর্ঘ সময় ধরে তোলা, যার মাধ্যমে নীহারিকাটির জটিল বিবরণ এবং তার চারপাশের পরিবেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখতে এটিকে শান্তশিষ্ট মনে হলেও, ১০ আলোকবর্ষ ব্যাসের এই মহাজাগতিক বুদবুদটি একাধিক হিংস্র এবং আগ্রাসী প্রক্রিয়ার প্রমাণ দেয়। এখানে নীহারিকাটির কেন্দ্রের উপরের দিকে এবং ডান পাশে একটি উজ্জ্বল এবং তপ্ত নক্ষত্র নীহারিকাটির ধূলিকণার মধ্যে অবস্থান করছে।

সূর্যের চেয়ে প্রায় ১০ থেকে ২০ গুণ বেশি ভরের এই নক্ষত্রের শক্তিশালী বাতাস ও তীব্র বিকিরণ আশপাশের অণুজাগতিক মেঘের ঘন পদার্থের বিরুদ্ধে গ্যাসের এই উজ্জ্বল গঠন তৈরি করেছে। আকর্ষণীয় এই বুদবুদ নীহারিকাটি মাত্র ১১,০০০ আলোকবর্ষ দূরে, সদা দাম্ভিক ক্যাসিওপিয়া তারকামন্ডলের দিকে অবস্থিত।

—————————————————-

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Chad Leader.

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry.Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

#SiriusTranslators

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations