
চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। সৌরজগতের অন্যান্য উপগ্রহের সঙ্গে তুলনা করলে এটি আকারের দিক থেকে ৫ম স্থানে রয়েছে। গ্যানিমিডে (বৃহস্পতি), টাইটান (শনি), ক্যালিস্টো (বৃহস্পতি) এবং আইও (বৃহস্পতি) — এই চারটি উপগ্রহ চাঁদের থেকেও বড়। এরপরেই আছে আমাদের চাঁদ, যার পরে অবস্থান করছে বৃহস্পতির ইউরোপা এবং নেপচুনের ট্রাইটন। আবার বামন গ্রহ প্লুটো ও এরিস থেকেও বড়ো পৃথিবীর চাঁদ।
চাঁদের ব্যাস প্রায় ৩,৪৭৫ কিলোমিটার, যা পৃথিবীর প্রায় ১/৪ অংশের সমান। এ কারণে সৌরজগতের সব গ্রহের উপগ্রহের তুলনায় এটি তাদের মূল গ্রহের আকারের সাথে অনুপাতিক হার সবচেয়ে বড়ো।
এখানে ওপরের ছবিতে দেখা যাচ্ছে ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের তীরে কোস্টা দেই ট্রাবক্কি অঞ্চলের এক পুরোনো মাছ ধরার কাঠামো যা জাল দ্বারা আচ্ছাদিত। সেখানে গোধূলির শান্ত পরিবেশে উদীয়মান পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে এমনভাবে, যেন মনে হয় সেই মাছ ধরার জালের ফাঁদে আটকা পড়েছে চাঁদ। এই দৃশ্যটা আসলে টেলিফটো লেন্সে তোলা, যা দূরের জিনিসগুলোকে কাছাকাছি আর বড়ো করে দেখাচ্ছে ছবিতে।



Leave a Reply