
ধূমকেতু R3 PanSTARRS কোন দিকে যাচ্ছে? এটি ছবির ওপরে থাকা তারাটির দিকে যাচ্ছে না, কারণ সেটি হলো Rigel. এটি অনেক দূরের একটি তারা, ধূমকেতুর সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। ছবির মাঝখানের নীহারিকার ভেতর দিয়েও নয়। সেটি হলো Witch Head Nebula-এটিও অনেক দূরে অবস্থিত, যদিও Rigel-এর কাছাকাছি দেখা যায়। আবার উত্তর আকাশেও এটি দেখা যায় না।
গত এক সপ্তাহে ধূমকেতু C/2025 R3 (PanSTARRS) দক্ষিণ আকাশের দিকে সরে গেছে। এখন এটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবচেয়ে ভালো দেখা যাচ্ছে। ধূমকেতুটি ধীরে ধীরে ডান দিকে সরে যাচ্ছে এবং শীর্ঘই Orion নক্ষত্রমণ্ডলে প্রবেশ করবে।
বাস্তবে, ধূমকেতুটি এখন আমাদের সৌরজগত ছেড়ে দূরে চলে যাচ্ছে। তবে দক্ষিণ আকাশে এটি আরও প্রায় এক সপ্তাহ ক্যামেরায় দেখা যেতে পারে।
ছবিটি গত সপ্তাহে চিলির Cerro Paranal থেকে তোলা হয়েছে।
This material is translated from Astronomy Picture of the Day (APOD)
Image Credit & Copyright: Jakub Kuřák & Martin Mašek (FZU of the Czech Academy of Sciences)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.


