সূর্যালোকের স্থায়িত্ব

Posted on
Translated by

সূর্যাস্তের সময় সমুদ্র আর আকাশের এক নয়নাভিরাম ও মায়াবী দৃশ্য ইতালির সারদিনিয়া দ্বীপের পশ্চিম উপকূল থেকে ধারন করা হয়েছে। ডালি-র ছবির মতো (Daliesque) অদ্ভুত এই দৃশ্যটি আসলে একাধিক এক্সপোজার ব্যবহার করে, একটি ক্যামেরা ও বড় টেলিফটো লেন্স দিয়ে তোলা হয়েছে।

যদিও সূর্য গলে যাচ্ছে না। দিগন্তের কাছে আসলে সূর্যের আকৃতি বদলে যায় এবং তরল বা ঢেউয়ের মতো দেখায়, এই ঘটনা ঘটে আলোর প্রতিসরণের জন্য। যা লালচে সূর্য গোলকের বিকৃত প্রতিচ্ছবি বা মরীচিকা তৈরি করে।

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে তাপমাত্রা ও ঘনত্বের পার্থক্যের জন্য প্রতিসরণের এই পরিবর্তন ঘটে। সূর্যাস্ত বা সূর্যোদয় এর সময় আরেকটি বিখ্যাত কিন্তু ক্ষণস্থায়ী প্রতিসরণজনিত ঘটনা দেখা যায়, যাকে বলা হয় “গ্রিন ফ্ল্যাশ”।

———————————————-

This material is translated from Astronomy Picture of the Day (APOD).

Image Credit & Copyright: Hubble, NASA, ESA;

Image Credit & Copyright: Lorenzo Busilacchi

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations