
ধূমকেতু(R3 PanSTARRS)-এর লম্বা লেজ খালি চোখে ঠিকমতো দেখা যায় না, ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখা যায়। এই সপ্তাহে এটি ভোরের আগে পূর্ব দিগন্তে দেখা গিয়েছে, কিন্তু খালি চোখে খুবই মৃদু দেখা গিয়েছে।
লং এক্সপোজারে তোলা ছবিটিতে ধূমকেতুটির যে লম্বা লেজটি দেখা যাচ্ছে, বাস্তবে এটি এত লম্বা নয়। এর কারণ হলো, পৃথিবী থেকে আমরা লেজটিকে প্রায় পাশ থেকে দেখি, আর লেজটি সবসময় সূর্য থেকে বিপরীত দিকে থাকে।
গত সপ্তাহে তোলা একটি ছবিতে দেখা গেছে, ধূমকেতুটি ভারতের হিমালয় পর্বতের দুই চূড়ার মাঝে তার সুন্দর লেজ ছড়িয়ে রেখেছে। গতকাল এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিল। আগামী সপ্তাহে এটি যখন পৃথিবীর কাছাকাছি আসবে, তখন এর ঝোপের মতো ধূলিকণার লেজও দেখা যেতে পারে।
ধীরে ধীরে এটি উত্তর আকাশ থেকে সরে যাচ্ছে, এবং মাসের শেষে এটি দক্ষিণ আকাশে সূর্যাস্তের পর দেখা যাবে, এরপর ধীরে ধীরে ম্লান হয়ে আমাদের সৌরজগৎ থেকে দূরে চলে যাবে।
This material is translated from Astronomy Picture of the Day(APOD)
Image Credit & Copyright: Basudeb Chakrabarti & Samit Saha
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.


