ধূমকেতু ও আকাশের গ্রহসমূহ

Posted on
Translated by

সূর্যোদয়ের আগে পূর্ব দিগন্তের কাছাকাছি ধুমকেতু ‘সি/২০২৫ আর৩ প্যানস্টারস’ উজ্জ্বল হয়ে উঠছে। বাইনোকুলার ও ছোট টেলিস্কোপে সহজেই দেখা গেলেও, অন্ধকার আকাশযুক্ত স্থান থেকে খালি চোখে ধূমকেতুটি দেখার সম্ভাবনা একদম শেষ সীমায় রয়েছে। যদিও খালি চোখে এটি সেভাবে ধরা পড়ছিল না, তবুও গত ১৬ এপ্রিল তোলা একটা ছবিতে প্যানস্টারসকে বেশ সহজে খুঁজে পাওয়া যাচ্ছে।

ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপের ওপরের এক আগ্নেয়গিরির চূড়া থেকে তোলা এই ছবিতে, আমাদের গ্রহ পৃথিবীর পূর্ব দিকের ভোরের আকাশে ধুমকেতুটির সাথে আমাদের চোখে দৃশ্যমান গ্রহ মঙ্গল ও বুধ এবং অপেক্ষাকৃত অনেক ক্ষীণ নেপচুনের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনি গ্রহটি আকাশে মেঘের আড়ালের পেছনে লুকিয়ে আছে, যে মেঘটি আবার আমাবস্যার বাঁকা চাঁদটিকে পুরোপুরি ঢেকে ফেলতে পারেনি।

উত্তর গোলার্ধের ধুমকেতু পর্যবেক্ষকদের জন্য এই সপ্তাহান্তটি বেশ ভালো হতে চলেছে, কারণ ধুমকেতুটি ১৯ এপ্রিল তার কক্ষপথের নিকটতম বিন্দুতে বা সূর্য থেকে সবচেয়ে কাছাকাছি অবস্থানে (পেরিহিলিয়ন) পৌঁছানোর আগে আরও উজ্জ্বল হয়ে উঠছে। আগামী ২৬ এপ্রিল ধুমকেতুটি আমাদের এই সুন্দর গ্রহের সবচেয়ে কাছে আসবে, তবে ততদিনে সূর্যের প্রচণ্ড আলোর ঝলকানিতে একে দেখা কঠিন হয়ে পড়বে। এপ্রিলের শেষ দিকে এবং মে মাসের শুরুর দিকে দক্ষিণ গোলার্ধ থেকে এই প্যানস্টারস ধুমকেতুটিকে চমৎকারভাবে দেখা যাবে।

————————————————————-

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Luc Perrot (TWAN)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

#siriustranslators

More Translations