কি হবে যদি মঙ্গলের ভূমিতে আপনার ছায়া দেখতে পান, তবে সেটা কোনো মানুষের ছায়া নয়? তবে আপনি হয়তো মঙ্গলগ্রহে অনুসন্ধানরত সেই Opportunity রোভার।
Opportunity এই লাল গ্রহকে ২০০৪ থেকে ২০১৮ পর্যন্ত অনুসন্ধান করেছিল। এই অনুসন্ধানকালে এটি মঙ্গলগ্রহে থাকা প্রাচীন জলের অস্তিত্বের প্রমাণ খুঁজেছে এবং এই গ্রহের শ্বাসরুদ্ধকর বেশকিছু ছবি আমাদের পাঠিয়েছে।
এখানে দেখানো ২০০৪ সালে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, Opportunity সূর্যের বিপরীতে মঙ্গলের সহিষ্ণু গর্তের (Endurance Crater) দিকে তাকিয়ে তার নিজের ছায়া দেখছে। এখানে ছবির নিচের দুই দিকে রোভারের দুইটি চাকা এবং দূরে এই বিরল গর্তের (Crater) দেয়াল ও মেঝে দেখা যাচ্ছে।
মঙ্গলের একটি ধুলোর ঝড়ের কবলে পড়ে ২০১৮ সালে Opportunity রোভারটি অকেজো হয়ে পড়ে। এক বছর চেষ্টার পর ২০১৯ সালে নাসা এর সাথে যোগাযোগের চেষ্টা বন্ধ করে এই যুগান্তকারী অভিযানের ইতি টানে, প্রকৃতপক্ষে যা ৯২ দিনের একটি অভিযান হিসেবে পরিকল্পনা করা হয়েছিল।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit: NASA, JPL, Mars Exploration Rover Mission
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



