চাঁদ ও গ্রহদের সাথে গোধূলি

Posted on
Translated by

ফেব্রুয়ারির অমাবস্যার বলয়গ্রাস এবছরের প্রথম সূর্যগ্রহণের মাত্র দুদিন পরই। এখন শীতের গোধূলিময় এই আকাশপটে সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তের ঠিক ওপরে এক চিলতে সরু চাঁদ উঁকি দিচ্ছে। পৃথিবীর আলোয় এর অন্ধকার দিকটা হালকাভাবে আলোকিত হয়ে আছে, যা আর্থসাইন নামে পরিচিত। আর্থশাইন’ (পৃথিবীর আলো) বলতে বোঝায় যখন সূর্যের আলো পৃথিবীতে প্রতিফলিত হয়ে চাঁদের অন্ধকার অংশে গিয়ে পড়ে এবং তাকে হালকাভাবে আলোকিত করে।

আর তুরস্কের কিরাজলি গ্রামের ওপরের প্রায় পরিষ্কার, সন্ধের এই আকাশে এই নতুন চাঁদের সঙ্গী হয়েছে তিনটি উজ্জ্বল গ্রহ। ইনার প্লানেট বা সূর্যের কাছের গ্রহ শুক্রকে দিগন্তের সবচেয়ে কাছাকাছি দেখা যাচ্ছে। পৃথিবীর আকাশে ২০২৬ সালের ‘সন্ধ্যতারা’ হিসেবে নিজের যাত্রার শুরুর দিকে থাকা এই ঝলমলে শুক্রকে ছবির মাঝখানের কাছাকাছি সূর্যাস্তের উষ্ণ আভায় দেখা যাচ্ছে। শুক্রের ঠিক ওপরেই সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধকে খুব সহজেই চেনা যাচ্ছে, কারণ গোধূলির আকাশ ক্রমশ অন্ধকার হয়ে এলেও এটি দিগন্ত থেকে বেশ খানিকটা ওপরে অবস্থান করছে। আর খালি চোখে দেখা যায় এমন গ্রহগুলোর মধ্যে সবচেয়ে দূরের, বাইরের দিকের গ্রহ শনিকে খুঁজে পাওয়া যাবে সূর্যের আলোয় আলোকিত এক চিলতে চাঁদের ঠিক বাঁ-পাশেই।


This material is translated from Astronomy Picture of the Day(APOD)

Image Credit & Copyright: Tunc Tezel (TWAN)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

#siriustranslators

More Translations