সৌরকলঙ্কের বছর

Posted on
Translated by
Image Credit: NASA, SDO

ছবিতে কতগুলো সানস্পট দেখা যাচ্ছে?
মাঝের বড় ছবিটিতে ২০২৫ সালের পুরো বছরে যতগুলো সানস্পট দেখা গিয়েছিলো সেগুলো দেখানো হয়েছে। চারপাশে মাস অনুযায়ী আলাদা করে দেখানো হয়েছে। সানস্পট হলো সূর্যের পৃষ্ঠের এমন জায়গা, যেখানে তাপমাত্রা আশেপাশের অংশের চেয়ে একটু কম। তাই সেগুলো কালো দাগের মতো দেখা যায়। এগুলো কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত থাকতে পারে।

নাসার বিশেষ যন্ত্র দিয়ে এসব ছবি তোলা হয়েছে। তবে সঠিক সোলার ফিল্টার ব্যবহার করলে ছোট টেলিস্কোপ বা দূরবীন দিয়েও সানস্পট দেখা যায়। খুব বড় দাগ হলে গ্রহণের সময় যে বিশেষ চশমা ব্যবহার করা হয় সেটা দিয়েও দেখা সম্ভব। সানস্পট এখনো চোখে দেখে গোনা হয়। কিন্তু সঠিক সংখ্যা বলা কঠিন, কারণ এগুলো দ্রুত বদলে যায় বা ভেঙে ছোট হয়ে যায়।

২০২৫ সাল ছিল সূর্যের ১১ বছরের চক্রের সবচেয়ে সক্রিয় সময়। এই সময়ে সূর্যে বেশি দাগ ও বিস্ফোরণ দেখা যায়।সূর্য কখন বড় বিস্ফোরণ ঘটাবে বা পরের চক্র কতটা সক্রিয় হবে এসব এখনো পুরোপুরি জানা যায়নি।


This material is translated from Astronomy Picture of the Day(APOD) published by NASA.

Image Credit: NASA, SDO; Processing & Copyright: Şenol Şanli & Uğur İkizler; Text: Cecilia Chirenti (NASA GSFC, UMCP, CRESST II)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations