
হাত উঠাও যদি তুমি অরোরা দেখতে পাও। প্রথম দুই রাত মেঘ ছিল, তাই কিছু দেখা যায়নি। কিন্তু তৃতীয় রাতে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল, ফলে সেখানকার চমৎকার অরোরা দেখা গিয়েছিলো।
সবাই হাত উঁচু করল, অপেক্ষার পরে ভালো কিছু দেখতে পেলো এবং তিনটি আলাদা ছবির সমন্বয়ে সুন্দর একটি ফিচার ছবি তৈরি করা হলো।
এই দৃশ্যটি নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জের Svolvear শহরের কাছে Austnesfjorden ফিয়র্ডের চূড়ায় দেখা গেছে। এটি ঘটেছিল ২০১৪ সালে। এই বছর সূর্য তার ১১ বছরের চক্রের সর্বোচ্চ পর্যায়ে আছে, তাই সম্প্রতি অসাধারণ অরোরা দেখা গেছে।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Max Rive
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.


