LDN 1622: কালপুরুষের একটি অন্ধকার নেবুলা

Posted on
Translated by

এই মহাজাগতিক দৃশ্যে একটি রহস্যময় অন্ধকার নেবুলার ছায়া দেখা যায়। লিন্ডসের অন্ধকার নেবুলার (Lynds’ Dark Nebula) যা LDN ১৬২২ নামে পরিচিত।

এটির পিছনের দিকে খুবই ক্ষীণ জ্বলজ্বলে হাইড্রোজেন গ্যাস আলোর বিপরীতে অবস্থান করছে। এই হাইড্রোজেন গ্যাস কেবল দীর্ঘ সময় ধরে টেলিস্কোপে দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায়।

এর বিপরীতে একটি উজ্জ্বল প্রতিফলিত নেবুলা vdB ৬২ (van dan Bergh) অন্ধকার ধূলিময় নেবুলার ঠিক উপরের দিকে তুলনামূলকভাবে সহজেই দেখা যায়।

LDN ১৬২২ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কাছাকাছি অবস্থিত এবং আকাশে অবস্থানগতভাবে বার্নার্ডস লুপ (Barnard’s Loop) এর খুব নিকটে দেখা যায়। বার্নার্ডস লুপ হলো একটি বিশাল গ্যাসীয় মেঘ, যা কালপুরুষের বেল্ট ও সোর্ড অঞ্চলে অবস্থিত উজ্জ্বল নির্গমন নেবুলাগুলোর একটি সমৃদ্ধ জটিল কাঠামোকে ঘিরে রেখেছে।

পিছনের দিকে বাঁকানো আকৃতির কারণে ধারণা করা হয় যে LDN ১৬২২ এর আলো আড়ালকারী ধূলিকণাগুলোও প্রায় একই দূরত্বে অবস্থিত। সম্ভবত পৃথিবী থেকে প্রায় ১,৫০০ আলোকবর্ষ দূরে। সেই দূরত্বে আকাশে প্রায় ৩ ডিগ্রি প্রশস্ত এই দৃশ্যমান ক্ষেত্রটি বাস্তবে প্রায় ১০০ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত।

এই অন্ধকার অঞ্চলের ভেতরে তরুণ নক্ষত্র লুকিয়ে রয়েছে যেগুলো স্পিটজার স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড চিত্রে শনাক্ত করা হয়েছে। LDN ১৬২২ নেবুলাটির আকৃতি কিছুটা ভুতুড়ে বা ছায়ামূর্তির মতো হওয়ায় “বুগিম্যান নেবুলা (Boogeyman Nebula)” নামকরন করা হয়েছে।

———————————————

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Chris Fellows

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

More Translations