এম ৫১: ওয়ার্লপুল গ্যালাক্সি

Posted on
Translated by
Image Credit & Copyright: Michael Sleeman

ওয়ার্লপুল গ্যালাক্সি একটি ক্লাসিকাল স্পাইরাল গ্যালাক্সি। এটি মাত্র ৩০ মিলিয়ন আলোকবর্ষ দূরে এবং ৬০ হাজার আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। M51, যাকে NGC 5194 নামেও বলা হয়, আকাশের সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর গ্যালাক্সিগুলোর মধ্যে একটি। এই ছবিটি চীনের লিজিয়াং-এ একটি টেলিস্কোপ দিয়ে ৫৮ ঘন্টা ধরে বিভিন্ন রঙে তোলা ছবির সংমিশ্রণ।

যারা টেলিস্কোপ ব্যবহারে পারদর্শী, তারা সহজেই ক্যানেস ভেনাসিটি নক্ষত্রপুঞ্জের দিকে এই ওয়ার্লপুল গ্যালাক্সি দেখতে পারবেন। M51 হলো একটি Sc ধরনের স্পাইরাল গ্যালাক্সি এবং এটি একটি গ্যালাক্সি গ্রুপের প্রধান সদস্য।

জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করেন যে, M51-এর স্পাইরাল কাঠামো মূলত এর উপরের দিকে থাকা ছোট গ্যালাক্সির সাথে আকর্ষণজনিত মিথস্ক্রিয়ার কারণে তৈরি হয়েছে।


This material is translated from Astronomy Picture of the Day(APOD)

Image Credit & Copyright: Michael Sleeman

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations