ওরিয়ন এবং রানিং ম্যান নেবুলা

Posted on
Translated by
Image Credit & Copyright: R. Jay Gabany

মানুষের কল্পনার উদ্রেগ ঘটাতে সক্ষম এমন কিছু মহাজগতিক দৃশ্যগুলোর মধ্যে ওরিয়ন নেবুলা অন্যতম। খালি চোখে এটিকে অস্পষ্ট দাগের মতো দেখা যায়, কিন্তু এই রঙিন টেলিস্কোপিক ছবিতে এটি ভীষণভাবে বিস্তৃত দেখাচ্ছে। M42 নামে পরিচিত ওরিয়ন নেবুলার অতি উজ্জ্বল গ্যাস এবং ধূলিকণা উত্তপ্ত ও নবীন নক্ষত্রগুলোকে ঘিরে রাখতে দেখা যাচ্ছে।

প্রায় ৪০ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত M42 একটি বিশাল আন্তঃনাক্ষত্রিক অণুমেঘের কিনারায় অবস্থিত, যা পৃথিবী থেকে মাত্র ১,৫০০ আলোকবর্ষ দূরে এবং সূর্যের মতোই মিল্কিওয়ে গ্যালাক্সির একই সর্পিল বাহুতে অবস্থান করছে।

ছবির বাম দিকে দেখা যাচ্ছে প্রতিফলন নীহারিকা NGC 1977, যা রানিং ম্যান নেবুলা নামেও পরিচিত। এটি সহ এই নবজাগরিত নেবুলাগুলো আমাদের গ্যালাক্টিক প্রতিবেশের নক্ষত্র-গঠন উপাদানের মাত্র একটি ক্ষুদ্র অংশ। এই সুপরিচিত নাক্ষত্রিক নার্সারির ভেতরে জ্যোতির্বিজ্ঞানীগণ এমন আরো বহু নতুন সৌরজগতেরও সন্ধান পেয়েছেন।


This material is translated from Astronomy Picture of the Day(APOD) published by NASA.

Image Credit & Copyright: R. Jay Gabany

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations