আইসি ৪১৮-এর এই অদ্ভুত গঠন কীভাবে তৈরি হলো?চক্রাকার অঙ্কনযন্ত্রের সঙ্গে সাদৃশ্য থাকায় একে স্পাইরোগ্রাফ নীহারিকা নামে ডাকা হয়। প্লানেটারি নীহারিকা আইসি ৪১৮ এমন কিছু গঠন দেখায় যেগুলো এখনো ভালোভাবে বোঝা যায় না। সম্ভবত এগুলোর কারণ হলো পরিবর্তনশীল কেন্দ্রীয় নক্ষত্র থেকে আগত বিশৃঙ্খল বায়ুপ্রবাহ, যা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অপ্রত্যাশিতভাবে উজ্জ্বলতা পরিবর্তন করে।এর বিপরীতে, প্রাপ্ত তথ্য অনুযায়ী ধারণা করা হয় যে মাত্র কয়েক মিলিয়ন বছর আগেও আইসি ৪১৮ ছিল একটি সাধারণ ও সহজবোধ্য নক্ষত্র, যা আমাদের সূর্যের মতো। আর মাত্র কয়েক হাজার বছর আগেও এটি ছিল একটি সাধারণ লাল দৈত্য নক্ষত্র। তবে পারমাণবিক জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর, এর বাইরের আবরণ প্রসারিত হতে শুরু করে এবং একটি উত্তপ্ত কেন্দ্রীয় কোর রেখে যায়, যা একটি সাদা-বামন নক্ষত্রে পরিণত হয়েছে—যা ছবির মাঝখানে দৃশ্যমান।এই কেন্দ্রীয় কোরের আলো চারপাশের পরমাণুগুলিকে উত্তেজিত করে, যার ফলে তারা আলোকিত হয়ে ওঠে। আইসি ৪১৮ প্রায় ২০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর বিস্তৃতি প্রায় ০.৩ আলোকবর্ষ। হাবল স্পেস টেলিস্কোপ থেকে তোলা এই মিথ্যা রঙের (false-color) চিত্রটি এই নীহারিকার অস্বাভাবিক সব বিস্তারিত বৈশিষ্ট্য তুলে ধরে।
———————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.Image credit & copyright: NASA, ESA and the Huble Heritage Team(STScl/AURA); Acknowledgement: R. Sahai(JPL) et al.Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



