চাঁদের উপর এই অদ্ভুত দাগটি কিসের? এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ছায়া। নির্দিষ্ট সময়ের হিসাব করে কক্ষপথে ঘুরতে থাকা মহাকাশ স্টেশন থেকে ২০১৯ সালে আংশিকভাবে আলোকিত গিবাস চাঁদের সামনে দিয়ে যাওয়ার সময় ছবিটি তোলা হয়েছিলো। এটি তোলা হয়েছিল ক্যালিফোর্নিয়ার পালো আল্টো থেকে মাত্র ১/৬৬৭ সেকেন্ড এক্সপোজারে।
অন্যদিকে, সম্পূর্ণ চাঁদের উপর দিয়ে মহাকাশ স্টেশনের যাওয়ার সময়কাল ছিল প্রায় অর্ধ সেকেন্ড। এই অস্পষ্ট ছায়ায় ভালোভাবে লক্ষ্য করলে মহাকাশ স্টেশনের অসংখ্য সোলার প্যানেল এবং ট্রাসের আকৃতি দেখা যায়। উজ্জ্বল গর্ত ‘টাইকো’ নিচের বাম দিকে দৃশ্যমান, পাশাপাশি অপেক্ষাকৃত খসখসে, হালকা রঙের ভূভাগ দেখা যায় যা হাইল্যান্ডস(উচ্চভূমি) নামে পরিচিত এবং তুলনামূলকভাবে মসৃণ, অন্ধকার অঞ্চল যা মারিয়া নামে পরিচিত। বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন কখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আপনার এলাকা থেকে দৃশ্যমান হবে।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Eric Holland
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



