এমন কোন একটা জিনিস আছে যার আকৃতি বিশাল বড়, অনেক উজ্জ্বল, দেখতে সুন্দর, এমনকি মেঘের চাদরও গায়ে দিয়ে আবার পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথের সবচেয়ে কাছের বিন্দুতে অবস্থান করতে পারে?
সেই বস্তুটি আমাদের খুব পরিচিত, এবং তা অবশ্যই – পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে থাকা পূর্ণিমার চাঁদ!
চাঁদের এই অসাধারণ দৃশ্যটি ধারণ করা হয়েছে ৫ নভেম্বর, তুরস্কের কাইসেরি শহর থেকে। চাঁদ আকাশে উঠার ঠিক সেই সময়ের দৃশ্য। যখন কোনো পূর্ণিমার চাঁদ পৃথিবীর কাছাকাছি ঘটে, তখন সেটি গড় পূর্ণিমার চাঁদের তুলনায় সামান্য বড় ও উজ্জ্বল দেখা যায়। এমন চাঁদগুলোকে মানুষের কাছে বেশ জনপ্রিয়, যাকে বলা হয় “সুপারমুন”।
২০২৫ সালের তিনটি সুপারমুনের মধ্যে এটি ছিল পৃথিবীর সবচেয়ে কাছের এবং সবচেয়ে উজ্জ্বল। সূর্য অস্ত যাওয়ার সময় এই পূর্ণিমার চাঁদ উদিত হয়, এবং এটি অক্টোবরের “হারভেস্ট মুন”-এর পর আসে। কোথাও কোথাও মানুষ একে “হান্টারস মুন” নামেও পরিচিত।
———————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Betul Turksoy
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach
#SiriusTranslators



