আকাশে যে বক্ররেখার মতো রেখাগুলো দেখা যাচ্ছে, সেগুলো আসলে উল্কা, বিশেষভাবে এই বছরের পার্সেইড উল্কাবৃষ্টির উল্কাগুলো।
গত কয়েক সপ্তাহ যাবৎ আকাশ অন্ধকার হওয়ার পরও পার্সেইড উল্কাপিন্ডের অনেক ছবি তোলা হয়েছিল এবং পরবর্তীতে এই ছবিগুলো একটি একক ফ্রেমে একত্রিত করা হয়েছে। যদিও উল্কাপিণ্ডগুলো সব সোজা পথে ভ্রমণ করেছিল,তারপরেও ক্যামেরার ওয়াইড-এঙ্গেল লেন্সের কারণে উল্কাপিন্ডের এই চলার পথগুলো কিছুটা বাঁকা দেখাচ্ছে। সব উল্কার রেখাই আকাশের একটি বিন্দুর দিকে নির্দেশ করে, যাকে রেডিয়েন্ট বলা হয়।
এই ছবিতে রেডিয়েন্টটি ফ্রেমের ঠিক উপরের দিকে, পরশু (পারসিয়াস) নক্ষত্রমণ্ডলে অবস্থিত।এই একই ক্যামেরাটি আকাশের এই ছবিটি দীর্ঘ সময় ধরে তুলেছিল, যেখানে আমাদের মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রীয় ব্যান্ডটি স্পষ্টভাবে ধরা পড়েছে, যা ছবির কেন্দ্র বরাবর প্রায় উল্লম্বভাবে বিস্তৃত।।
ইংল্যান্ডের ডরসেটের সম্মুখভাগে অবস্থিত চুনাপাথরের খিলানটি (বক্র আকৃতির দরজার মতো) ডার্ডল ডোর নামে পরিচিত। যা হাজার বছর ধরে টিকে আছে বলে মনে করা হয়।
——————————————————————–
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Josh Dury
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach



