দুটি নীহারিকার গল্প

Posted on
Translated by
A Tale of Two Nebulae Photograph.

Image Credit & Copyright: Kent Biggs


উত্তর আকাশের সুরেলা নক্ষত্রমন্ডল বীণার(লায়রার) দিকের এই রঙিন টেলিস্কোপিক দৃশ্যটি M57 নীহারিকার বাইরের ম্লান আভা এবং ভেতরের উজ্জ্বল আংটির মতো অংশটি ফুটিয়ে তোলে, যেটি রিং নেবুলা নামে বহুল পরিচিত।

আধুনিক জ্যোতির্বিদদের কাছে M57 একটি সুপরিচিত গ্রহীয় নীহারিকা। কিন্তু এটি কোনো গ্রহ নয়—বরং এটি হলো মিল্কিওয়ে গ্যালাক্সির সূর্যের মতো অংশ যেটি নক্ষত্রের মৃত্যুকালে নির্গত গ্যাসের আবরণ থেকে সৃষ্টি হয়েছে। এম৫৭-এর কেন্দ্রীয় আংটির মতো অংশের ব্যাস প্রায় এক আলোকবর্ষ।

M57-এর প্রায় সমান দৃশ্যমান আকারের হলেও, বাম দিকে থাকা ম্লান ও প্রায়ই উপেক্ষিত দণ্ডাকৃতি সর্পিল বস্তুটি হলো IC 1296, যা একটি দণ্ডাকৃতি সর্পিল গ্যালাক্সি। ১০০ বছর আগেও এটি ‘সর্পিল নীহারিকা’ নামে পরিচিত ছিলো। কাকতালীয়ভাবে এই দুটি বস্তুকে কাছাকাছি মনে হলেও বাস্তবে এরা পরস্পর থেকে অনেক দূরত্বে অবস্থিত।

M57 আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সির ভেতরে প্রায় ২০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। অন্যদিকে আইসি ১২৯৬ রয়েছে প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) আলোকবর্ষ দূরে, অর্থাৎ এম৫৭-এর তুলনায় প্রায় এক লক্ষ গুণ বেশি দূরত্বে। যেহেতু দুটির দৃশ্যমান আকার প্রায় সমান, তাই বলাই যায় যে, স্পাইরাল নীহারিকা আইসি-১২৯৬ আসলেই এম৫৭-এর তুলনায় প্রায় এক লক্ষ গুণ বড়।

একবিংশ শতাব্দীর এই অ্যাস্ট্রো-ইমেজটিতে ভালোভাবে লক্ষ্য করলে দূরবর্তী গ্যালাক্সিগুলোকেও ছড়িয়ে থাকতে দেখা যাবে।


———————————————

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Kent Biggs

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

More Translations